সোনা কত টাকার কিনলে লাভ হবে?

 ২০২৩ সালে সোনার দাম ৮ শতাংশ বৃদ্ধি পায়, ২০২৪ সালে ২৬ শতাংশ এবং ২০২৫ সাল শেষ হতে তিন মাস বাকি থাকতেই ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কিছুদিন আগে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে, ২০২৬ সালে প্রতি আউন্স সোনার দাম ৬০০০ ডলারের বেশি ছাড়িয়ে যাবে। গোল্ডম্যান স্যাক্সের মত প্রতিষ্ঠানগুলি বিশ্ববাজারে সোনার দাম ম্যানুপুলেট করে থাকে। প্রায় নিশ্চিত করেই বলা যায় দাম ১০০% বৃদ্ধি না পেলেও হেসে খেলে ৫০% অতিক্রম করবে কেননা বর্তমান বছরেই সোনা ৩৮ শতাংশ অতিক্রম করেছে যা বছর শেষ হতে ৪০-৪২ শতাংশ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি, দুর্বল মার্কিন ডলারের কারণে বিনিয়োগকারীরা দ্রুত সোনায় বিনিয়োগ বৃদ্ধি করেছে যা ক্রমশই লাফিয়ে বাড়ছে।
এমতাবস্থায়, গ্রাহক পর্যায়ে অনিশ্চয়তা বাড়লেও বিনিয়োগ বৃদ্ধি হচ্ছে। তাছাড়া, মার্কিন ডলারের নিম্নমুখী আচরণের কারণে বিভিন্ন রাষ্ট্র ভবিষ্যত অনিশ্চয়তার কারণে দ্রুতগতিতে ডলারের বিপরীতে গোল্ড রিজার্ভ বৃদ্ধি করছে। একইসাথে, বৈশ্বিক রাজনীতিতে আমেরিকার প্রভাব কমে আসায় দেশগুলি ডলারকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে যা সোনার প্রতি বাড়তি আগ্রহ তৈরী করছে।



সবমিলিয়ে গোল্ড নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।
এখন কথা হলো সোনা কত টাকার কেনা লাভজনক? বাজারে নূন্যতম এক গ্রাম থেকে এক কেজি ওজনের গোল্ডবার পাওয়া যায়। বাংলাদেশে বারের চেয়ে কয়েন বেশি সহজলভ্য। এক গ্রাম সোনার বর্তমান বাজার মূল্য ১৫৯০০ টাকার বেশি। তাই এক গ্রাম করে সোনা কিনে স্টক করতে পারেন। অলংকারে ১৫-১৭% বাদ দেয়া হলেও কয়েনে ৫-১০% সর্বোচ্চ এবং ২৪ ক্যারেটে ০-২% সর্বোচ্চ বাদ দেয়া হয়।
তাছাড়া, ব্যাংকে টাকা রেখে সুদ গ্রহণ হারাম। অন্যদিকে নূন্যতম ৮-১৫% হারে সোনার দাম বৃদ্ধি পায় প্রতি বছর। সেখানে রানিং বছরে বৃদ্ধির হার ৩৮ শতাংশ। এখন নিজেই বিবেচনা করুন ব্যাংকের হারাম (ফিক্সড ৮-১০%) আয় করবেন নাকি লাভজনক মাধ্যম সোনায় বিনিয়োগ করে ব্যাপক (৩০-৪০%) মুনাফা অর্জন করবেন!
গোল্ডম্যান স্যাক্সের গবেষণা যদি বাস্তব হয়ে যায় তাহলে আগামী পাঁচ নয় বরং ৩ বছরের ভেতর ১০ লাখ টাকা ভরি অতিক্রম করবে ইনশাল্লাহ্!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.