যে জুয়েলারি স্ক্যাম ব্যবসা কোন মিডিয়াও প্রকাশ করে না 😱🥀 টাকার ভাগ পায় নাকি ? 🥹
গত বছর বসুন্ধরা শপিং মলে এক দম্পতি জুয়েলারি শপ থেকে উত্তেজিত হয়েই বের হন । সমস্যা দেখতে কাছে গিয়ে ভদ্রলোক থেকে জানতে পারি কয়েক বছর আগে তিনি ২১ ক্যারেটের গয়না কিনেছিলেন, এখন জরুরী টাকার জন্য বিক্রি করতে এসেছেন কিন্তু দোকানদার বলছে এটা ২১ ক্যারেট নয় বরং একেক অংশ ভিন্ন ক্যারেটের । জিজ্ঞাসা করলাম, টেস্ট করে নেন নি ? উনি বললেন, ওরাই টেস্ট করে দেখালো ২১ ক্যারেট কিন্তু গোটা অলংকার কয়জনই বা টেস্ট করে । ওদের ভরসা করে ফেসে গেলাম । এখন দাম দিতে চাচ্ছে না । স্লিপ থাকার পরেও ওদের মাল বলে স্বীকার করছে না । ভয়ভীতি দেখিয়ে বের করে দিলো । ⃟←
এই ধরণের স্ক্যাম বাংলাদেশে কয়েক বছর ধরেই নতুন । এটা দুবাই থেকে আমদানি হওয়া নতুন প্রজাতির স্ক্যাম ।
আপনি যদি গয়না কেনেন এবং তাতে অনেক বেশী ডিজাইন থাকে তাহলে সতর্ক হউন । আপনি তাদের টেস্ট করতে বললে ওরা এসিড দিয়ে যেখানে ২২ ক্যারেট বা আপনি যে ক্যারেটের চাচ্ছেন, সেটা দেখাবে বাকি অংশজুড়ে খাদ মেশানো সস্তা সোনা ছড়ানো থাকবে ।
এই স্ক্যাম নিয়ে কেউ লেখেনি, আমার নজরে কখনো আসেনি । পত্রিকাতেও লেখা হয়নি ।
লাখ টাকা দামের গয়না কেনার সময় নিশ্চিত হন তাদের কাছে মেশিন টেস্টিং রয়েছে কিনা যেখানে গোটা গয়না একবারে স্ক্যান করা যায়, যদি থাকে তাহলেই কিনুন এবং টেস্ট করে সোনার ক্যারেটের ব্যাপারে নিশ্চিত হয়ে নিন ।
এই যুগে সবাই আপনাকে ঠকাতে প্রস্তুত হয়ে আছে ইনক্লুডিং মি 
লোকটাকে দেখে ভালো মনে হয়, কথায় কথায় আল্লাহ রাসুলের নাম নেয়, তাকে দেখে ভন্ড মনেই হয় না, এরকম করা যাবে না ব্রাদারস অ্যান্ড সিস্টার্স ।
গোল্ড শপে গিয়ে এমন ভান করবেন না যে, আপনি এখুনি কিনে ফেলবেন । আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেন ওরা বুঝতে না পারে সম্ভাব্য কাস্টমার ওরা পেয়ে গেছে, এটা বুঝতে পারলেই গোটা শোরুমের সব ডিজাইন আপনার সামনে হাজির করে মাথা খেয়ে ফেলবে *অভিজ্ঞতা থেকে বলছি*
আশা করছি উপরের ঘটনা ও মেশিন টেস্টিং এর কথা মাথায় রাখবেন । আর হ্যাঁ, বড় শোরুম অন্ধের মত বিশ্বাস করা দরকার নাই । গত বছর ডায়মন্ড ওয়ার্ল্ডের নকল হীরার কারবার ধরা পরেছে ।

কোন মন্তব্য নেই