গহনা নাকি বার-কয়েন : কোনটা কিনবেন?
আপনি যদি নিজেকে সাজাতে চান তাহলে গহনা কিনবেন। যদি চান সোনা-রুপায় টাকা খাটাবেন ও প্রফিট মেইক করবেন তাহলে বার-কয়েন-স্টিক ক্রয় করবেন।
কারণ, গহনা বিক্রির সময় ভ্যাট, খাদ, মজুরি ও অন্যান্য হিসাব বাদ দিয়ে প্রফিট ক্যালকুলেশন করা হবে। এতে প্রফিট কমে যাবে। তেমন আয় হবে না বললেই চলে।
অন্যদিকে, বার,কয়েন,স্টিকে খাদের পরিমাণ খুব অল্প থাকে। সেটা বাদ দিয়েই আপনি পুরো টাকা পেয়ে যাবেন।
বিনিয়োগের জন্য ১৮-২১ ক্যারেট কেনা যাবে না। সর্বোচ্চ ২২ ক্যারেট কিনতে হবে। বিদেশ থেকে ক্রয় করলে ২৪ ক্যারেট নিতে হবে।
সোনা বা রূপার ব্যাপারে একই নিয়ম প্রযোজ্য।

কোন মন্তব্য নেই