Buy Gold Online? সাবধান ❌ এই ভুলটাই সবাই করছে ⛔😰
আমি যখন বললাম গোল্ড কয়েন কিনুন তখন অনেকেই কমেন্টে সাজেশন করছেন এক্সচেঞ্জে কিনে ফেললেই হয় । গোল্ড চুরির ভয় থাকে না । রাতে দরজা খুলে ঘুমানো যায়, ব্লা ব্লা ব্লা...
কেউ কেউ বলছেন "গোল্ড কিনুন" অ্যাপ থেকে কিংবা প্রচলিত যেসব অ্যাপ রয়েছে সেখান থেকে গোল্ড কিনলে লাভ হবে । প্রতি মাসে নির্দিষ্ট টাকা জমা করলেই অ্যাকাউন্টে গোল্ড ভ্যালু অ্যাড হয়ে যায় । বিক্রি করার সময় সহজেই হাতে টাকা পাওয়া যায় ।
কত মজা তাই না ? আমরা সহজ খুঁজতে খুঁজতে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি । অথচ আমরা নিজেদের মুসলিম দাবি করি ।
আপনি যদি ১ টাকার গোল্ড ক্রয় করেন তাহলে সাথে সাথে আপনার হাতে সমপরিমান অর্থের গোল্ড আসা লাগবে ও এর মালিকানা নিশ্চিত হওয়া জরুরী । অর্থাৎ, এক হাতে ১ টাকা প্রদান করবেন এবং অন্য হাতে গোল্ড নিবেন ।
আপনি যদি টাকা দেন কিন্তু সোনা-রুপা আপনার হাতে ইনস্ট্যান্ট চলে না এসে অ্যাপের ভেতর শুধু ব্যালেন্স দেখায় তবে সেটা রিবা বা সুবহা হতে পারে । রিবা হল সুদ । সুবহা হল সন্দেহজনক লেনদেন ।
এই লেনদেন তখনই হালাল হবে যখন
টাকার বিনিময়ে সোনা ইনস্ট্যান্ট হাতে চলে আসবে ।
মুসলিম হাদিসে এসেছে
ذهب بذهب يدا بيد
- সোনার বদলে সোনা, হাত বদলে হাত
অর্থাৎ বিলম্ব ছাড়াই, যতো টাকার লেনদেন হবে সেই মূল্যের পণ্য সঙ্গে সঙ্গে লেনদেন হবে । যদি দেরি হয় তাহলে রিবা বা সুদ যুক্ত হতে পারে ।
আর অ্যাপ থেকে কিংবা ফরেক্স সাইট থেকে আপনি যদি সোনা বা যেকোনো বিদেশী সামগ্রী ক্রয় করেন সেটা হালাল হবে না । কারণ, আপনি ডলার দিয়ে সোনা বা সেই কমোডিটি পাচ্ছেন না । তার বিপরীতে অ্যাকাউন্টে দেখা যাচ্ছে নির্দিষ্ট সামগ্রী যুক্ত হয়েছে । যেকোনো সমস্যা হলে আপনি মুহূর্তে মালিকানা হারাতে পারেন ।
কিন্তু ডলারের বিপরীতে যদি তারা আপনার ঠিকানায় সোনা পাঠিয়ে দিতো তাহলে সেটা হালাল বা বৈধ হতো ।
তাই অনলাইনে যা কিনবেন সেটা আপনি হাতে পাচ্ছেন না বরং একটা নাম্বার দেখাবে অ্যাকাউন্টে, যা ভ্যালু নির্দেশ করে ।
তাছাড়া এইসব অ্যাপ থেকে কেনা আর্থিক ঝুঁকিও থাকে । বাংলাদেশের বহু বিশ্বস্ত প্রতিষ্ঠান টাকা নিয়ে কোম্পানি বন্ধ করে পালিয়ে যায় । কয়েক সপ্তাহ আগে একটা ফ্লাইট বুকিং প্রতিষ্ঠান কয়েকশত কোটি টাকা নিয়ে পালিয়েছে । অনলাইনে বিশ্বাসের ঝুঁকিতে থাকার চেয়ে সরাসরি মার্কেট থেকে আপনার পছন্দের পণ্য কিনে ঘরে রাখুন । সোনা রূপার দাম যেভাবে আকাশে পৌঁছে যাচ্ছে এইসব অ্যাপ কতদিন লোভ সামলে সার্ভিস দিবে ঠিক নাই । পাবলিকের টাকা লুট করে পালাতে পারে । আমি নির্দিষ্ট কারো কথা বলছি না । অতীত থেকে শিক্ষা নিতে বলছি ।
আমি অনলাইনে কট খাই না এবং ২০১৬ সাল থেকে কেউ কট দিতে পারেনি কারণ আমি অনলাইনে কারো উপর অন্ধের মত আস্থা রাখি না । অনলাইনের বিশ্বস্ততার কোন দাম নাই । এসব এক্সচেঞ্জ বা প্রতিষ্ঠান বন্ধ হলে আপনার টাকা কেউ ফেরত দিবে না ।
হালালের ভেতর থাকুন । জীবনে বরকত বজায় রাখুন । হারামে আরাম নাই ।
ব্যাংকের সুদ থেকে বাঁচার জন্যই আপনারা গোল্ড সিল্ভার কিনে হালালভাবে মুনাফা লাভের চেষ্টা করছেন । কিন্তু অনলাইনের গোলকধাঁধায় পরে আবারো হারামে ঢুকে গেলে আফসোসের সীমা থাকবে না ।

কোন মন্তব্য নেই