রূপার বাজারে কি দেখলাম?

 গোটা দুনিয়ায় সিলভার নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। "ডিপ স্টেট ও সিলভার" নিয়ে লেখা আধা ঘণ্টা আগের পোস্ট ফেসবুক রিপোর্ট দিয়ে ডিলিট করেছে । হাহাহা। সত্য কথায় কুটুম বেজার! বলেছিলাম না, আইডি চান্দে পাঠাবে, আপাতত পোস্টটা পাঠাইসে, আরো রেস্ট্রিকশন দিসে।



দেশে স্টারলিং বা ফাইন সিলভার সহজে পাবেন না।
যা আছে সেটা চান্দি রূপা। একে দেশি রুপা বলে। এতে ৯৯.৯ বা ৯৯.৫ লেখা থাকে। যা স্টিক আকারে অধিকাংশ সময় ১ ভরি করে পাওয়া যাচ্ছে।
প্রতি স্টিক টেস্ট করতে ২৫০ টাকা লাগে যা কম্পিউটার সার্টিফিকেট বের করে দেয়।
সরাসরি তাতীবাজার যেতে হবে রূপার স্টিক কেনার জন্য।
ব্যবসায়ীরা রূপা লুকাতে শুরু করেছে। ভাব দেখাবেন না যে, এত্ত রূপা কিনে ফেলবেন। অ্যাপ্রোচ ফকিন্নি টাইপ রাখুন। ওরা স্টিক বের করলেই "হাম" করুন। যদি বুঝে বেশি কিনবেন আগেই বলবে সাপ্লাই নাই।
আমার সন্দেহ এক বছরেই কমপক্ষে ২৫-৩০ হাজার ভরি করার প্ল্যান রয়েছে রূপার।
বাজারে ইতালিয়ান রূপা রয়েছে, কিনতে পারেন।
রূপার উপর সোনালী বা বিভিন্ন কালারের প্রলেপ থাকে যা রূপাকে আদ্রর্তা থেকে রক্ষা করে। রুপার গুণাগুণ বজায় থাকে।
রূপার গায়ে ছত্রাক এড়াতে বক্সে সংরক্ষন করুন এবং ৫-১০ টা সিলিকার প্যাক রাখুন।
রুপার বিশুদ্ধতা যত বেশি হবে, রং পরিবর্তন তত কম হবে। ফাইন সিলভার বা চান্দি ৯৯.৫/৯৯.৯ হলেও সমস্যা নাই। যে নামেই ডাকা হোক কোয়ালিটি ঠিক থাকলেই চলবে।
কোন স্ক্যান্ডালে জড়ানোর ইচ্ছা নাই তাই দোকান সাজেস্ট করার পরিকল্পনা ত্যাগ করেছি। টিপসগুলি অনুসরণ করলেই চলবে।
হাতে টাকা থাকলে দ্রুততর সময়ে তাতীবাজার দৌড় দিন। ফকিন্নি মুডে অ্যাপ্রোচ করুন, গল্পে জেনে নিন টেস্টিং সুবিধা রয়েছে কিনা, তারপর কিনে সিএনজি নিয়ে চলে আসুন।
কয়েকদিন ধরে গুলিস্তান, ফার্মগেটে সিলিকা ক্রয় করা লোকেরা "ঠ্যাক" এর শিকার হচ্ছে। মোটামুটি সবার জ্ঞান হয়ে গেছে সম্প্রতি সিলিকা ক্রয় করা লোকেরা সোনা-রূপার কাস্টমার। তাই দারাজ থেকে অর্ডার করবেন। নিশ্চিন্তে থাকুন।
আপনি কি কিনছেন সেটা পাঁচ কান করার দরকার নাই, বিপদে পড়বেন।
রূপার দাম এত বেশি হতে যাচ্ছে যে, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট করছে কিন্তু ভোক্তা অধিদপ্তর আছে কাওরানবাজারের কাঁচা বাজারে।
আমি যতদূর জানি দেশে যথেষ্ট রূপা আছে, তবু সংকট দেখাচ্ছে। এবারের বিয়ের বাজার রূপায় ছেয়ে যাবে। হাহাহা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.