গোল্ড কয়েন কেনার সময় কি জানবেন ? Buy Gold Coin

 - প্রথমেই জানতে হবে ২২ ক্যারেট কি না

- হলমার্ক রয়েছে কি না

- বাজুস সনদ রয়েছে কি না, অর্থাৎ এটা ২২ ক্যারেট সম্বলিত হলমার্ক ঘোষণা করছে কি না
- রিসেল করার সময় ভ্যাট যুক্ত হবে ? নাকি রিসেল করার সময় ভ্যাট বাদ দিয়ে দাম ধরা হবে ?
- ২২ ক্যারেট কয়েনে কতটুকু খাদ রয়েছে ?
- রিসেল করার সময় খাদ বাদ দিয়ে দাম কত হবে ?
- টোটাল কত শতাংশ বাদ দেয়া হবে ? এটা ক্রয় করার পূর্বেই জেনে নিবেন ।


মোট কথা, কয়েন অবশ্যই ২২ ক্যারেট ও হলমার্ক সম্বলিত সার্টিফাইড হবে । বিক্রি করার সময় কয়েন থেকে টোটাল কত % বাদ দিবে এবং এই বাদের ভেতর কি কি অংশ যুক্ত থাকবে সেটা জেনে নিবেন ।
এসব তথ্য আপনাকে বলে লাভ নাই কারণ একেকটা শোরুমের হিসাব একেকরকম । তাই শোরুমে গিয়ে জেনে নিবেন । ৪-৫ টা বড় শোরুমে ঘুরবেন । যারা বেটার সুবিধা দিবে তাদের কাছ থেকে কিনবেন । তবে বেশী লাভের আশায় অখ্যাত দোকানে যাবেন না ।
রিসেল করার সময় যা লাগবে ?
- যে দোকান থেকে কিনেছেন সেই দোকানেই যেতে হবে ।
- ক্যাশ মেমো বা ক্রয় রসিদ সাথে থাকবে ।
এতে সঠিক দাম পাবেন । অন্যথায় আপনাকে মুরগি বানানো হবে ।
গোল্ড কয়েন কই পাবেন ?
- ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম থেকে সরাসরি গোল্ড কয়েন কিনতে পারবেন । আমাদের সাজেশন নিয়ে তারা ১ ও ২ গ্রামের পাশাপাশি ৪ ও ৮ গ্রামের কয়েন বাজারে এনেছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.