সোনা-রূপা কতদিনের জন্য কিনবেন? Gold - Silver Investment

 অনেকেই ইনবক্সে বলছেন বিদেশ থেকে ২৪ ক্যারেট গোল্ড এনে সঙ্গে সঙ্গে বিক্রি করবেন, এতে কত লাভ হবে?



দেখুন, কোনকিছু শতভাগ পিওর হয় না। তাই ২৪ ক্যারেট সবচেয়ে বিশুদ্ধ হলেও ৯৯.৯ বলা হয়। আর ২৪ ক্যারেট বিক্রি করতে গেলেও আপনাকে শতভাগ দাম দিবে না। দোকান ভেদে ২-৫% বাদ দিতে পারে। যদিও বলা হয় ০-২% কিন্তু এটা ৫% পর্যন্ত চলে যায়। তাই আপনি যদি ২ লাখ টাকা দিয়ে ২৪ ক্যারেট কিনে দেশে এনেই বেঁচতে চান তাহলে গড়ে ৫% লসে বিক্রি করতে হবে।
তাহলে কত দিনের জন্য ক্রয় করলে লাভ হবে?
সোনা বা রূপা যাই কিনুন না কেন কমপক্ষে ৩/৫/৭/১০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এতে আপনি প্রচুর মুনাফা করতে পারবেন হালালভাবে।
এখন বাজার যেভাবে গরম হচ্ছে তাতে ২-৩ বছর পর বিক্রি করতে চাইলেও যথেষ্ট হবে সোনার জন্য। কিন্তু মিনিমাম ৩ বছর অপেক্ষা করলে সোনা ক্রয়ের সার্থকতা আসবে।
রুপার বাজার যেহেতু বড় হচ্ছে ও আন্তর্জাতিক বাজারে ব্যবসায়ীরা প্রচুর রূপা ক্রয় করছে তাতে এক বছরের ভেতর 3-5 গুণ প্রফিট আসার বড় সম্ভাবনা রয়েছে। আর সোনা যদি এখনকার মত দৌড়ায় তাহলে লাগামহীন এই ধাতু জুনের ভেতর ৩ লাখের কাছে যেতে পারে। এতে রূপার উপর চাপ সৃষ্টি হবে ও দাম বাড়বে।
সামনের দিনগুলিতে তাই সোনার পাশাপাশি রূপার গ্রাহকেরা প্রচুর মুনাফা করতে যাচ্ছে। মনে রাখবেন, জমি ও সোনা সাধারণের ক্রয়ের বাইরে প্রায় চলে গেছে। তাই প্যানিক জনগণ রূপা ক্রয় শুরু করেছে বিশ্বব্যাপী। সোনা যেভাবে ৫/৭/৯ হাজার গতিতে লাফ দিচ্ছে, রূপা একই লাফ দেয়া সময়ের ব্যাপার। ইন্ড টাইমের অন্যতম লক্ষন হলো "রৌপ্যের বাজারে আগুন লাগা"।
বর্তমান বিশ্ব ব্যবস্থাপনায় সোনা অলরেডি ৫০% বৃদ্ধি পেয়েছে। জানুয়ারীতে রূপা ছিল ২০৯৯ টাকা। অক্টোবরে হলো ৪৯০০ টাকা। অলরেডি ১৩৩% বেড়েছে।
যদি আপনি ৩-৫ বছরের টার্গেটে সোনা রূপা ধরে রাখতে পারেন তাহলে এটা আপনাকে ধনী বানাবে। এটুকু মনে রাখুন এটা ফিজিক্যাল বিটকয়েনের মত। শুরুতে একে কেউ দাম দেয়নি। আজ এটা কোটি টাকা। তেমনি রূপাকে অবজ্ঞাকারিরা পস্তাবে ২-৩ বছর পর যখন অর্থের দাম দুর্বলতর হবে এবং ১৫০ টাকা কেজি চাল কিনতে হবে। তখন রূপাও নাগালের বাইরে থাকবে। আপনি না কিনলেও বিশ্ববাজারে ১০০ গ্রাম থেকে কয়েক কেজি করে রূপা কিনছে লোকেরা। আপনি না কিনলেও দাম বাড়বে। তাই ৩-৫ বছর না অপেক্ষা করা গেলে এই লাইন ত্যাগ করুন। নয়ত লস খাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.