গোল্ড নাকি বিটকয়েন? কোথায় বেশি লাভ?
গোল্ডে আসার পূর্বে ক্রিপ্টোতে ট্রেড করতাম। আমি কোনদিন এক পয়সা লস করি নি অথচ প্রবাদ আছে লস ছাড়া ক্রিপ্টো শেখা যায় না। আমি সর্বদা সেফ ট্র্যাকে খেলতে পছন্দ করি। ফ্রিল্যান্সিং করে ডলার এনে সোজা অল্ট কয়েন কিনতাম। টাকার বাচ্চা ফুটানোর জন্য এটা সহজ মনে হতো। মার্কেট ড্রপ করলে বসে থাকতাম কারণ ডলার সংকট ছিল না বা টাকার সমস্যা হয়নি কারণ ডলার সারাক্ষন আসছিলো। তাই মাসের পর মাস অপেক্ষা করা কোন ব্যাপার ছিল না। গত বছর ক্রিপ্টোতে সর্বপ্রথম ২৬০০০ লস করি। ক্যালকুলেশন ভুল ছিল না, তবু লস হয়। পরের মাসে যদিও রিকোভার হয়ে যায়। কিন্তু ২৬ হাজারের ধাক্কা আমাকে পুনরায় ভাবতে বাধ্য করে।
আমি জানতাম, ভবিষ্যতে ক্রিপ্টো রাজত্ব করবে। কিন্তু আমার রিসার্চ এতোটাও সায় দিচ্ছে না। একটা কারেন্সিকে রাজত্ব করার জন্য তার ভিত্তি শক্তিশালী হতে হয়। ক্রিপ্টোর সেটা নাই। নতুন নতুন কয়েন বাজারে আসছে, বাজার থেকে অর্থ তুলে সরে যাচ্ছে। বড় ট্রেডাররা প্রফিট তুলে নিলেও ছোটরা আবর্জনা জমা করে বসে আছে ফিউচারে প্রফিটের আশায়। এক্সচেঞ্জগুলি নিঁখুত স্ক্যাম করে সেসব টোকেন বাতিল করে দিচ্ছে। এই স্ক্যামের মেজর পার্টে বাইন্যান্সের নাম টপে থাকবে। কেন বাইন্যান্সের নাম বললাম ব্যাখ্যা করার সময় নাই। তাই মেজর দৃষ্টিকোণ থেকে আমি ভার্চুয়াল মুদ্রায় আস্থা হারিয়েছি।
বাচ্চা ফুটানোর জন্য ট্রেড দারুণ অপশন। এটা সোনার মতই প্রফিট দেয় তবে আপনি অভিজ্ঞ হলে ৫০০ ডলারের বিপরীতে ১৫০-২০০ ডলার আয় করবেন মাসের শেষেই। সোনা আপনাকে এই প্রফিট দিবে দীর্ঘ সময়ের পরে।
তবে যারা বলছে, বিটকয়েন ১০ লাখ হিট করবে এসব গালগল্প। কারণ, ভার্চুয়াল মুদ্রাতে লোকেরা তখনই টাকা ঢালে যখন বাজার স্থির থাকে। সামনের দিনগুলি সিরিয়াস রকম খারাপ তাই লোকেরা এসব বেঁচে সোনা রূপা কিনবে। বাজার অস্থির হলেই ক্রিপ্টো নিচে নামা শুরু করবে।
হঠাৎ করে মনে হচ্ছিল, ক্রিপ্টোর রাজত্ব শুরু হচ্ছে কিন্তু আমার গবেষণা তা বলছে না। সাধারণ মানুষকে গল্প খাইয়ে হোয়েলরা টাকা তুলে নেয়। এটাই মনে করি।
আপনি আয় করতে ক্রিপ্টোতে কাজ করতে পারেন, আমিও করি টুকটাক। কিন্তু বিটকয়েন কিনে পাঁচবছর পর লাভবান হওয়ার চিন্তা নিরেট বোকামি।
বিটকয়েনকে গোল্ডের সমপক্ষ ভাবাও বোকামি। মনে রাখবেন, একটা বৃক্ষের পাশে লতাগাছ দ্রুত বেড়ে গাছকে ছেয়ে ফেলতে পারে। কিন্তু ঝড় শুরুর আগে দমকা বাতাসে সেই লতাগাছ উপড়ে পরে।
গ্লোবাল ক্রাইসিসকে কেবল সামাল দিতে পারে "সোনা"। আল্লাহর বানানো বিধান এটা যে কারণে চিরকাল ধরে গোল্ড লেনদেনের একমাত্র স্বীকৃত মাধ্যম।

কোন মন্তব্য নেই