সোনায় জং ধরে কিভাবে?
আজকে একটা আন্টি নক করলো। বলতেছে, “মেহেদী, একটা ব্রেসলেট কিনছিলাম, আজ দেখি জং ধরেছে ! সোনা কি জং ধরে নাকি?” তাকে নিচের সবক দিয়ে দিলাম
এইরকম ঘটনা কম না — ঢাকায়, চট্টগ্রামসহ সারাদেশে এমনকি গ্রামের হাটেও এখন অনেকেই ২১ বলে সোনার জল দেয়া নকল সোনা বিক্রি করে। দোকানদার বলে, “এইটা দুবাই গোল্ড ভাই,” আপনি খুশি হয়ে বলেন “দেখে তো চকচক করছে!” — হে চকচকানি, চক চক করলেই সোনা হয় না!
এখন প্রশ্ন — কেমনে বাঁচবেন এই আকাম থেকে?
১️. হলমার্ক ছাড়া কিছু কিনবেন না-
সোনার জিনিস কিনলে “হলমার্ক” থাকতেই হবে। না থাকলে, ১০০ টাকায়ও দাম নাই। এই হলমার্কই বলে দেয় সোনা আসল না নকল।
২. টেস্টিং মেশিনে চেক করা আপনার অধিকার-
দোকানদার যদি বলে “আমাদের সোনা একদম পিওর,” আপনি একটু খিচ ধরে বলেন, “আচ্ছা ভাই, টেস্টিং মেশিন আনেন দেখি।” ১ মিনিটেই বুঝে যাবেন, সোনা সত্যি নাকি গল্প
সোনায় ট্রাস্ট মানে দোকানদারে ট্রাস্ট না, টেস্টে ট্রাস্ট রাখেন।
না হলে পরে দেখবেন, গলায় যে চেইন পরেন সেখানেও জং ধরে যাবে 
কোন মন্তব্য নেই