গোল্ডের দামের উঠা-নামা কে নির্ধারণ করে ?
গোল্ড মার্কেট এমন জিনিস ব্রো, যেখানে দাম নির্ভর করে মানুষের মাইন্ডের উপর। ইনভেস্টররা ভয় পাইলেই সোনার দাম বাড়ে, আর আস্থা ফিরলেই পড়ে যায়। যুদ্ধ, সংকট, বা “ডলার কমছে” এইরকম নিউজ শুনলেই সবাই পালায় গোল্ডের দিকে। এটা হলো বিহেভিয়ার ফাইন্যান্স - যেখানে মার্কেটের আগে চলে মানুষের মাইন্ডসেট। মানে গোল্ডের দাম ক্যালকুলেটরে না, ভয় আর ট্রাস্টে হিসাব হয়।
কোভিডের কথা মনে আছে না ? শুরুর দিকে কি হইছিল ? তখন সবাই ভাবছিল দুনিয়া শেষ, আর সেই ভয়েই গোল্ড $2000 ছাড়ায়! একইভাবে আজও কেউ যখন বলে “Middle East tension বাড়ছে”, তখন ইনভেস্টররা ভাবে “চল, সেফ হেভেনে পালাই।” বাজারে যা কিছু হোক, মানুষ যদি ভয় খায়, গোল্ডের দাম বাড়বেই। এখানে দাম ঠিক করে নিউজ না, মানুষের প্রতিক্রিয়া।
তাই ভাই, গোল্ডে ইনভেস্ট করতে গেলে শুধু চার্ট না, মানুষের মনও বুঝতে ট্রাই করেন । গোল্ড আসলে একটা আশা ও আস্থার প্রতীক - যেখানে ভয়, আশা আর নিরাপত্তা একসাথে বাস করে। বাজার চলে ডাটায়, কিন্তু গোল্ড চলে নাটকে — সেই নাটকের নাম, ভয় আর ট্রাস্ট 
হালকা করে উদাহরণ দেই ? একমাস আগেও আপনি গোল্ড নিয়ে ভাবেন নাই । অধিকাংশ লোকেরা চিন্তা করে নি । হঠাৎ করে একটা পোস্ট দিয়ে গোল্ডের পূর্ব, বর্তমান ও ভবিষ্যৎ রোডম্যাপ সম্পর্কে ধারণা দিয়ে বললাম, গোল্ড ৫ বছর পর কতদূর যেতে পারে । সেই তুলনায় ব্যাংকে লাভ নাই । অধিকাংশ লোকেরাই এখানে "আশা" দেখতে পেয়েছেন । নিজেরা মার্কেট চেক করেছেন । এখানে বিশ্বাসযোগ্যতা দেখেছেন । দৌড়ে গিয়ে কিনেছেন যে যেমন রেটে পেয়েছেন । লোকাল মার্কেটে ২ লাখ হওয়ার আগে গোল্ডের যেমন হাইপ ছিল গত এক মাসে এটা আকাশচুম্বি হয়ে গেছে । দুই পয়সার রুপা ব্যবসায়ীরা লুকিয়ে ফেলেছিল, কৃত্রিম দাম বৃদ্ধি করে উচ্চদামে বিক্রি করলো । এগুলি কেন হয়েছে ? আপনাদের আগ্রহ ও আশার কারণে । আপনি ভরসা করেছেন বিধায় আপনার ভরসা ও আশা কে পুঁজি করে এর দাম বাড়ানো হয়েছিলো ।
তাই গোল্ডের দাম কোন বাজার, রথচাইলড, ইলুমিনাতি, আমেরিকার অথরিটি বা অন্য কেউ নির্ধারণ করে না । গোল্ড কেমন পারফর্ম করবে সেটা দুনিয়াজুড়ে আপনি বা আপনারা নির্ধারণ করেন । 
কোন মন্তব্য নেই