বিগেস্ট গোল্ড স্ক্যামঃ আপনি জানেন না ৯৯.৯৯% গ্যারান্টি!
গোল্ড নিয়ে নাচানাচি করার পর আব্বুর নজরে সেটা আসে। আমাকে টিপস দিয়েছিল, "এই লাইনে নিখুত চুরি হয়"। আমি ভেবেছিলাম মেশিন টেস্টিং, হলমার্কের পর চুরি কিভাবে সম্ভব?
গত সপ্তাহে ফ্রেন্ডের বড়ভাই ইনবক্সে জানান, তিনি বসুন্ধরা থেকে কিছু গহনা কিনেছেন। আমাকে ভিডিও কলে সবকিছু দেখান। সার্টিফিকেট, হলমার্ক সবকিছু রয়েছে। দোকানদার ভ্যাট নেন নি, মজুরি নিয়েছেন নাম মাত্র। ফ্রেন্ডের ভাই হওয়ায় আলগা পিরিতের কারণে তাকে পুনরায় গোল্ড টেস্টের পরামর্শ দিই। এরপরই ইতিহাস হয়ে গেলো!
তিনি ২২ ক্যারেটের অর্থাৎ ৯১.৬৬% শতাংশ পিওর সোনা কিনেছেন। বাকি ৮.৩৪% কপার, তামা মিশ্রিত থাকবে। তার মেমোতে ৯১.৬% লেখা ছিল। একটু আধটু তো এদিক সেদিক হয়! কিন্তু বায়তুল মোকাররম থেকে টেস্ট করা সনদে লেখা ছিল ২১.৫ ক্যারেট (৮৯.৫৮%) পিওরিটি ছিল। তিনি ২২ ক্যারেটের টাকা পে করেন। এবং হলমার্ক ছিল ২২ ক্যারেট। মানে এখানেও জালিয়াতি।
এরপর সেই দোকানে তিনি আবার যান। দোকানি জানান, যারা ভ্যাট, মজুরি বাদ দিয়ে কাস্টমার ধরেন তারা এভাবেই লস পুষিয়ে নেন।
একজন কারিগর জানান তাদের প্রতি নির্দেশ থাকে সর্বোচ্চ পরিমাণ নিঁখুত কাট করার যেন বলা যায়, "একটু এদিক সেদিক তো হয়েই থাকে।
এবার চলুন আপনাদের সাথে গোল্ড জালিয়াতির আরো কিছু ট্রিকস শেয়ার করি যা আপনাকে জুয়েলার্স থেকে আস্থা কেড়ে নিবে।
১. গোল্ড প্লেটেডের মাধ্যমে ১৮ ক্যারেট ২০ হয়ে যায়। লোকেরা বুঝতে পারে না। কাস্টমার বার্গেইন করলে দাম কমানো হয়। কাস্টমার মনে করে জিতে গেলো! আসলে সে আগেই হেরে বসে আছে।
২. যারা পুরাতন সোনা ওয়াশ করে নতুন বানিয়ে নেন সেখান থেকে সোনা চুরি করা হয়। ২২ ক্যারেট কে ২১.১ বানানো হয় এবং লেখা হয় "Adjusted Weight"। এর মাধ্যমে আপনি নিজেই স্বীকৃতি দেন আপডেটেড ওজনে "বুঝিয়া পাইলাম"।
৩. অনলাইনে যারা সোনা, রূপা ক্রয় করেন তারা রেডিমেড সার্টিফিকেট পেয়ে থাকেন। প্রতারকেরা লোগো বসিয়ে প্রিন্টার দিয়ে সার্টিফিকেট বানিয়ে দেয়। হেভি স্ক্যাম চলছে।
৪. হলমার্ক স্ক্যামিং হচ্ছে। বডিতে লেখা থাকে ২২, ২১ কিন্তু আদৌ সেটা হয় না। ২২ হলে ২১.৫, ২১ হলে ২০.৬ এরকম ক্যারেট হয়ে থাকে।
এই চিত্র গোটা দেশের। আপনাকে সচেতনভাবে প্রসিদ্ধ দোকান থেকে চেক করে গোল্ড কিনতে হবে। বিশেষত, চেনা দোকান বেশি ঠকায়।
ভ্যাট, মজুরী না নিলেও ওদের লস নাই। তাই যেখান থেকেই কিনুন, তাদের শর্ত দিন, টেস্ট করে কম পাওয়া গেলে ফেরত দিবেন।
কোন মন্তব্য নেই