শেষ জামানায় সোনার দাম কমে যাওয়া কেয়ামতের লক্ষণ

শেষ জামানায় সোনার দাম কমে যাবে এরকম কোন সহিহ হাদিস নেই । এগুলি মনগড়া বক্তব্য ।ফোরাতের সোনার পাহাড় পাওয়া যাবে এরকম গোজামিল দিয়ে প্রচার করা হয় সোনার দাম কমে যাবে । আপনারা চাইলে হাদিস ঘেটে সোনার দাম কমে যাবে সম্পর্কিত একটা হাদিসও যদি পান আমাকে জানাবেন । সহিহ বা জাল কোন হাদিসের ভেতর পাইনি, 

সোনার দাম কমে যাওয়া কেয়ামতের লক্ষণ বা ইঙ্গিত । কিংবা এরকম কিছু । সোনা নিয়ে কোন বিবৃতিই নাই । 

এরকম আজগুবি বক্তব্য আমার পূর্বের কিছু পোস্টের কমেন্টে দেখা গেছে । আমি পর্যাপ্ত রিসার্চ করে এরকম কোন হাদিস খুঁজে পাইনি । আপনি খুঁজে বের করতে পারলে আমাকে অবশ্যই জানাবেন । কিন্তু আমি বিশ্বাস করি, আপনি এরকম কোন ইঙ্গিত বা হাদিস পাবেন না । এগুলির অস্তিত্ব নাই । আপাতত সোনার দাম কমে যাবে, এটা ভাবা নিরেট বোকামি হবে । আর এই জিনিসের দাম কমে যাবে বাস্তব হলে বড় দেশগুলি সোনা জমা করতো না বছরের পর বছর । তারা কুরআন নিয়ে আমাদের চেয়ে বেশী গবেষণা করে । সেজন্য তারা আজ নেতৃত্ব দিচ্ছে । দাম যদিও কমে যাবে সেটা ইমাম মাহদি আঃ এর যুগে । এইসব বহুত দুরের কাহিনী । তারা কবে আসবে সেজন্য তো কেউ না খেয়ে বসে থাকবে না এবং তাকে দেখতে পাবে মাত্র ১ শতাংশ বেঁচে থাকা মানুষ ।


Main Post

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.