রূপা কালচে হয়ে গেছে? চলুন ঘরেই চকচকে করি
- একটা পাত্র
- গরম পানি (খুব ফুটন্ত না, সহনীয় গরম)
- অল্প বেকিং সোডা
- এক চিমটি লবণ
- একটা অ্যালুমিনিয়াম ফয়েল
পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে তার উপর রূপার গয়না বা কয়েন রেখে গরম পানি ঢেলে দিন। তারপর বেকিং সোডা আর লবণ ছিটিয়ে দিলে হালকা বুদবুদ উঠবে। বিক্রিয়া শুরু হবে।
নিম্নে ৩ থেকে সর্বোচ্চ ৫ মিনিট পর তুলে শুকনো নরম কাপড়ে মুছে ফেলুন।
রূপার আসল রঙ ফেরত পাবেন ইনশাল্লাহ্!
তবে সতর্কতা আছে -
১. প্রলেপ দেয়া গহনায় এটা কাজ করবে না। তাপ বা রাসায়নিক প্রভাবে রঙ নষ্ট হতে পারে।
২. ঘড়ি ধরে ৫ মিনিটের বেশি না।
৩. একদম নিখুতভাবে মুছে ফেলতে হবে। ভেজা প্রভাব যেন না থাকে।
৪.গহনা বাদে যদি খাঁটি সিলভার বার বা স্টিক হয়, তখন পুরোপুরি নিরাপদে ব্যবহার করতে পারবেন। কিন্তু গহনার জন্য সতর্কতা বেশি দরকার নয়ত অলংকার জয় বাংলা।
আমি যেখানে আছি সেখানে পিসি নাই। এমনকি ঘরের ভেতর ৪জি ধরে না, বারান্দায় বের হতে হয়। নানা সমস্যার কারণে নিয়মিত লিখতে পারছি না। আরো কিছু লিখা দরকার ছিল কিন্তু মূল বিষয়টা লিখলাম। একটু সীমাবদ্ধতা রয়েছে।
কোন মন্তব্য নেই