২২/২৪ ক্যারেটের সোনা কিনে ভয় পাচ্ছেন যে দাম কমে যাওয়ায় তারা লসের মুখে পরবেন কি না?

 ডলার দুর্বল হওয়ায় টাকার অবস্থা দেখতে পাচ্ছেন। পাঁচ বছর আগে ৮৫ টাকার ডলার ১২২ টাকা হয়েছে। তাহলে টাকা মান হারিয়েছে কতটুকু ? গুণতে ইচ্ছা করছে না। নিজেরা গুণবেন। পাঁচ বছর আগে সোনার ভরি ছিল ৬০ হাজার টাকা। এখন কত হয়েছে বা কত করে কিনেছেন বেশ ভালোই জানেন।

আজ ডলারের যে অবস্থান রয়েছে পাঁচ বছর পরে কোমায় চলে যাবে ডলার। মার্কিন অর্থনীতির আরো কঙ্কাল বেরিয়ে আসবে। আপনি তো দুর্বল, দৌড়ের শক্তি থাকতেও আল্লাহর প্রতি অগাধ ভরসায় আমি সামান্য হাঁটতেও চান না অথচ বিশাল ফাইন্যান্সিয়াল প্রবলেম আপনার মাথায় পতিত হতে যাচ্ছে। অথচ কুরআন বলছে, যে চেষ্টা করে না, তার ভাগ্য বদলানো হয় না।
আজ আপনি পাঁচ বছর আগের দুনিয়া ও বর্তমানের অবস্থা দেখতে পাচ্ছেন। তাই স্বাভাবিকভাবে আজকে যারা সোনা কিনেছেন তারা পাঁচ বছর পর ব্যাপক লাভবান হবেন।
মার্কেটের কাজ একটু উঠা, একটু নামা। আপনি যদি নেমে যাওয়া দেখে রাতের ঘুম হারাম করে ফেলেন সেটা বাচ্চামি হয়ে যায়। সোনা কিনে কেউ ফকির হয়নি কিন্তু ব্যাংকে টাকা জমিয়ে ফকিরের নজির আপনার সামনে অজস্র!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.