গোল্ডের এমন আচরণ আগে দেখা যায়নি
ফেসবুকে কিছু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ইউএস ইনফ্লেশন কমলে লজিক্যালি গোল্ডের দাম কমার কথা কারণ গোল্ড "ইনফ্লেশন-প্রটেক্টিভ" এসেট হওয়ায় এতে ইনফ্লেশন নাই । তাহলে গত ২ বছরে US CPI বাড়লে গোল্ড শর্ট হতো কেন ? আবার সিপিআই কম হলে গোল্ড লং স্পাইক করতো কেন ? এছাড়া ইউএস ইনফ্লেশন ৯.৩% থেকে ৩% নেমে যাওয়ার পরেও সোনার দাম লাগাতার বেড়ে যাচ্ছে কেন ?
একদম বেসিক থেকে বলি - গোল্ড হল গডস মানি । যা হল সেইফ হ্যাভেন এসেট নামে পরিচিত । মানুষ যখন ভয় পায় অর্থাৎ ডলার দুর্বল হওয়া, যুদ্ধ, ব্যাংক ধ্বস, অনিশ্চিত সুদের হার ইত্যাদির কারণে লাগাতার গোল্ডে বিনিয়োগ করা হয় ।
এই প্রশ্নে বলা হচ্ছে, ইনফ্লেশন কমলে গোল্ডের দাম পরে যায় --
কিন্তু ব্রো, এইটা তো সাংবিধানিক কোন নিয়ম নয় যে, দাম কমতেই হবে । বরং মার্কেট উঠা-নামা করে টেনশন ও আশাকে কেন্দ্র করে । আশা হল, প্রত্যাশা করা । যেমন, এই মুহূর্তে বিনিয়োগ করলে লাভ হতে পারে বা টাকা সরিয়ে না ফেললে কট খাওয়া লাগতে পারে । এই রুলস মেনেই মার্কেট চলে ।
আরেকটা ব্যাপার হলো, ইনফ্লেশন কমে গেলেও মানুষের ভেতর ভয় স্থায়ী জায়গা করে নিচ্ছে । কিভাবে ?
- ফেডারেল রিজার্ভ রেট বৃদ্ধি কমিয়ে দিসে
- রেট কাটের একটা চান্স আছে
- মার্কিন ঋণ ৩৭ ট্রিলিয়ন ক্রস করেছে
- ব্রিকসের লাফালাফি ও মিত্রদের আস্থা কমে যাওয়ায় কেউই শুধু ডলারে লেনদেন করতে আগ্রহী হচ্ছে না । এতে ডলার পজিশন হারাচ্ছে ।
- চীন, রাশিয়া টানা গোল্ড মজুদ করতেছে
- যুদ্ধ বন্ধ হচ্ছে না - মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে রয়েছে । আবার ইরান ইস্যু চিন্তা বাড়াচ্ছে, ভেনিজুয়েলাতে মার্কিন হামলার সম্ভাবনা বাড়ছে
এখানে সবচেয়ে বড় ইস্যু রয়ে গেছে ৩৭ ট্রিলিয়ন ডলারের ঋণ ও যুদ্ধ । আমেরিকার অর্থনীতির যা অবস্থা তাতে এই ঋণ তারা মেটাতে কোনদিন পারবে না এবং ডলারের প্রভাব কমে যাচ্ছে । প্লাস যুদ্ধের ঝামেলা তো আছেই ।
এই সবগুলি সমস্যা পাশাপাশি অবস্থান করায় ইনফ্লেশন কমে গেলেও মার্কেটে আমরা এখনো সোনার বাজারে দুরবস্থা দেখতে পারছি না ।
অনেক অর্থনীতিবিদেরা আশংকা করছে আগামী কয়েক বছরের ভেতর ডলারের আরও দ্রুত পতন হতে পারে যা অন্যান্য শক্তিধরদের চাপে কেবল গোল্ডই আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম হয়ে উঠতে পারে । এবং সেই কারণে চীন, রাশিয়া দ্রুতগতিতে সোনার মজুদ বৃদ্ধি করছে ।
আমার মতামত হলো, যদি ডলারের দুর্বল অবস্থানের কারণে সোনা লেনদেনের মাধ্যম হয় এবং মাত্র একবার যদি এটা লেনদেনের বাহন হয় তাহলে সব দেশই গোল্ডের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে জড়িয়ে যাবে । কেউ এমন একটা সম্পদ দিয়ে ব্যাংক ভরে রাখবে না যা কাগজ ছাড়া কিছু নাই । যার রিয়াল লাইফ ভ্যালু নাই ।
সেজন্য শুধু গোল্ড নয় সিলভারও আগামী দিনগুলিতে শক্তিশালী অবস্থানে যাবে । তাই এই ধাতুকে যত্ন করার সাজেশন থাকবে । দিন দিন এটা আরও শক্তিশালী অবস্থানে চলে যাবে । ইনশাল্লাহ, আমার সম্ভাব্য ভাবনার প্রেডিকশনের আশেপাশেই গোল্ড অবস্থান করবে ৫ বছর পর ।
কোন মন্তব্য নেই