ঘরে বসে আসল সোনা চিনে নিন - Gold Test
জুয়েলারী শপে গোল্ড টেস্ট করার কিছু নিয়ম থাকলেও ঘরে বসে টেস্ট করার কিছু কৌশল রয়েছে যা দীর্ঘদিন অনুসরণ করা হয়।
- ভিনেগার পদ্ধতি: সোনার উপর কয়েক ফোঁটা ভিনেগার ফেলুন। নকল হলে রঙ বদলে যায় মিনিটখানেকের ভেতর। এটা জনপ্রিয় পদ্ধতি।
- এসিড টেস্ট: নাইট্রিক এসিড নিন। মুখে অবশ্যই মাস্ক ও মোটা গ্লাভস পরে নিবেন। এই এসিড কেমিকেলের দোকানে পাবেন। ড্রপারে এসিড নিয়ে গোল্ডে একটু ঘষা বা আচড় কাটুন। সেখানে এসিড দিন। কিছু সময়ে রঙ বদলে গেলে নকল সোনা প্রমাণিত হবে। জুয়েলারিতে এটা অনুসরণ করে।
- ফ্লোটিং টেস্ট: বাথরুমে যে বালতি ব্যবহার করেন সেটা পূর্ণ করে সোনার গহনা ছেড়ে দিন। নকল গহনা একটু হালকা হয়, ভেসে থাকবে বা ধীরে ডুববে। আসল সোনা দ্রুত ডুবে যাবে। এটা টেস্ট না করাই বেটার, অভিজ্ঞ চোখ ছাড়া বুঝতে পারা একটু কঠিন।
- ম্যাগনেট টেস্ট: লম্বা ব্যাটারির মত চোম্বক পাওয়া যায়, এদের আকর্ষণ ক্ষমতা প্রবল হয়। সোনার সাথে লাগিয়ে দেখুন। আসল সোনায় আকর্ষণ কোনভাবেই করবে না। নকল হলে হালকা বা দ্রুত টেনে ধরবে।
- হলমার্ক: গোল্ডে যদি ক্যারেট বা বিশুদ্ধতা লেখা না থাকে ও সার্টিফিকেট না দেয় সেই সোনা ক্রয় থেকে বিরত থাকুন। আসল সোনায় সবকিছু থাকবে পেছনে বা সামনে খোদাই করা।
সোনা সর্বনিম্ন ৪১.৪ শতাংশ বিশুদ্ধ না হলে সেটা নকল সোনা। এমন হলে ক্রয় থেকে বিরত থাকুন।
পোস্টটা শেয়ার ও সেভ করুন।
** সোনা - রূপা সম্পর্কিত সকল তথ্য পেতে আইডির বিগত পোস্টগুলি দেখুন এবং কপি করলে ক্রেডিট প্রদান করুন।
কোন মন্তব্য নেই