গোল্ডের নম্বরগুলি না চিনলে নিশ্চিত প্রতারিত হবেন - জানতে হবে ১০০%

 দেশে-বিদেশে বিভিন্ন ক্যারেট ও বিশুদ্ধতার সোনা পাওয়া যায়। জনপ্রিয় হলো ২২, ২১, ১৮ ক্যারেট। তবে এর বাইরেও রয়েছে আরো বিভিন্ন ক্যারেট। গোল্ডের গহনা, কয়েনে সেসব সংখ্যা দেখে ক্যারেট ও বিশুদ্ধতা জানতে পারবেন।

ক্যারেট --- বিশুদ্ধতা --- হলমার্ক নাম্বার
----------------------------------------------------
২৪ ---- ৯৯.৯% ---- ৯৯৯
২৩ ---- ৯৫.৮% ---- ৯৫৮
২২ ---- ৯১.৬% ---- ৯১৬
২১ ---- ৮৭.৫% ---- ৮৭৫
২০ ---- ৮৩.৩% ---- ৮৩৩
১৯ ---- ৭৯.১% ---- ৭৯১
১৮ ---- ৭৫.০% ---- ৭৫০
১৭ ---- ৭০.৮% ---- ৭০৮
১৬ ---- ৬৬.৬% ---- ৬৬৬
১৫ ---- ৬২.৫% ---- ৬২৫
১৪ ---- ৫৮.৫% ---- ৫৮৫
১৩ ---- ৫৪.১৭% -- ৫৪২
১২ ---- ৫০.০% ---- ৫০০
১১ ---- ৪৫.৮৩% -- ৪৫৮
১০ ---- ৪১.৭% ---- ৪১৭
০৯ ---- ৩৭.৫% ---- ৩৭৫
হলমার্ক বিভাজন ও বিশুদ্ধতার ঘাটতিতে সুনির্দিষ্ট মাপের অভাবে বাজারে ১৫, ১৩ এবং ১১ ক্যারেটের গোল্ড পাওয়া যায় না।
বাংলাদেশে প্রচলিত ক্যারেটসমূহ হলো, ২২, ২১, ১৮ ও সনাতন।
এবার কথা হলো আপনি যদি সোনার যেকোন বস্তুতে হলমার্ক নাম্বার দেখেন তাহলে বুঝে নিবেন সেটা কত ক্যারেট হতে পারে। সেজন্য প্রচলিত ক্যারেটের নাম্বারগুলি মুখস্ত রাখা লাগবে। উদাহরণ, গহনায় বেশিরভাগ সময় ৯১৬ লেখা থাকে যা ২২ ক্যারেট নির্দেশ করে। ৮৭৫ হলে ২১ ক্যারেট বু্ঝতে হবে।
পোস্ট শেয়ার ও সেভ করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.