রূপার বাজারে প্রতারণা চলছে
অনলাইনে বিভিন্ন গ্রুপে রূপার অর্ডার নিচ্ছে। তাদের অনেকের সাথে আলাপ করেছি গত দুই সপ্তাহ। দিন দিন কেবল অবনতি হচ্ছে কথাবার্তার ধরণ। আগে বলতো, রুপা কেনার পরই টেস্ট করে সার্টিফিকেট দিবে। এখন বলা হচ্ছে, আপনি অর্ডার করলে আমরা টেস্ট করিয়ে রাখবো। আপনি এসে নিয়ে যাবেন।
আমার কাছে একজন অভিযোগ করেছেন, দেশের স্বনামধন্য একটা জুয়েলারী প্রতিষ্ঠানের পরিবার ৩-৪ বছর আগে আইনী ঝামেলায় পরেছিল। তাদের দোকান থেকে রুপা কিনেছে ২৪ ক্যারেট। তিনি বাইরে এসে টেস্ট করে পান ২২ ক্যারেট। তিনি সোনাও কেনেন ২২ ক্যারেট টেস্টে বের হয় ১৮ ক্যারেট। অত:পর ক্যাশ মেমো থাকায় তারা টাকা ফেরত দিতে বাধ্য হয়। এই সপ্তাহের ঘটনা।
তাদের বিরুদ্ধে এই অভিযোগ কয়েকটা ফেসবুক গ্রুপেও দেখেছিলাম।
যারা অনলাইনে বসে সোনা-রূপা অর্ডার করে নিচ্ছেন কিন্তু চোখের দেখায় টেস্ট করাচ্ছেন না, কেবল সনদ নিয়ে তৃপ্ত হচ্ছেন, আমার ধারণা বড় একটা স্ক্যামে জড়িয়ে যাচ্ছেন। যত কষ্টই হোক শোরুমে গিয়ে কিনুন ও ক্যাশ মেমো যত্ন করুন। অন্যথায় আপনার আকাশ ভরা...
যারা দানাদার রূপা কিনছেন তারা কিভাবে নিশ্চিত হচ্ছেন প্রতিটা রূপার বল? আপনার উপস্থিতিতে টেস্ট হয়েছে?
এসব সোনা রূপা বিক্রি করার সময় ঠেলা বুঝবেন!
যারা অন স্পট রূপা টেস্ট করে দিতে পারবেন এবং ৯৯.৫০ শতাংশ বিশুদ্ধতায় ২৩.৮৮% ক্যারেটের চেয়ে বেশি উন্নত রূপার স্টিক দিতে পারবেন তারা আমার সাথে যোগাযোগ করুন। বড় এমাউন্টের রূপা নেবো আমি এবং আমার ফলোয়ারেরা। যারা সেরাটা দিতে পারবেন আমি তাদের ফ্রি প্রোমট করেও দেবো ইনশাল্লাহ্!
কোন মন্তব্য নেই