সোনা নাকি রূপা - কোনটা বেশি লাভজনক? Investment Alert
আমি যখন ট্রেড করি কিংবা অন্যরা যখন ট্রেড নেয় তখন বিবেচনা করা হয় কোনটা বেশি রিটার্ন দিতে পারে? আমার সামর্থ্য যদি ১০০ ডলার হয় তাহলে এই টাকার সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে সেরা কয়েনে ইনভেস্ট করতে হয়। কিভাবে?
ধরুন, একটা কয়েন ৫-১০% মুনাফা দেয়, কোনোটা ২০%, কোনোটা ৫০-১০০% প্রফিট দেয়। কিন্তু মার্কেট রিসার্চ, ফান্ডামেন্টাল ও টেকনিকাল দিকগুলি এনালাইসিস করে এটা বুঝা যায় কোন কয়েনের বেজ বেশি শক্তিশালী। কোথায় পাবলিক হাইপ রয়েছে, মার্কেটে কোনটার পেছনে বিনিয়োগ বাড়ছে। এসব কিছু যাচাই করে বিনিয়োগ করলে লাভ বেশি হয়।
এখন সোনা-রূপার কথা চিন্তা করি -
আমি যদি ২০ হাজার টাকায় ২২ ক্যারেটের আংটি কিনি তাহলে কতটুকু লাভ করবো? ধরি, সোনার ভরি ২ লাখ টাকা। দুই বছর পর সোনার দাম হলো ৪ লাখ টাকা। তাহলে ২০ হাজার ইনভেস্টে আমার লাভ ১৭% বাদ দিয়ে কত হয়? ১৩২০০ টাকা। ৬৬% লাভ। মনে রাখতে হবে, এর মাঝে ২ বছর অপেক্ষা করতে হয়েছে।
এখন, সমপরিমাণ ২০ হাজার টাকা যদি রূপায় বিনিয়োগ করি ৫০০০ টাকা হিসাবে ৪ ভরি রূপার স্টিক কিনতে পারবো। ধরি, ২ বছর পর রূপার দাম ১৫০০০ টাকা হলো। তাহলে বিক্রির সময় ভরিতে ৫০০ টাকা বাদ দিলে কত টাকা পাবো? ৩৮ হাজার টাকা। ১৯০% লাভ।
তার মানে সোনা বিনিয়োগ লাভজনক হচ্ছে না। বিপরীতে অন্যান্য শক্তিশালী সমধর্মী এসেটগুলি আমাকে বেশি মুনাফা দিচ্ছে।
আবার, এক লাখ টাকার সঞ্চয়পত্রে ১০% সুদে পাওয়া যায় ১০০০০ টাকা। মাসিক ৮৩৩ টাকা।
এক লাখ টাকার পুরো অপচয় হচ্ছে ব্যাংকে রাখলে। সোনা নিদেনপক্ষে ১২-১৫% প্রফিট দেয়। আর বর্তমানে তো সোনা ৬০% ও রূপা ১৫০% হিট করেছে যা চলমান থাকবে অনেকদিন আশা করা যায়।
আশা করি, বুঝতে পেরেছেন কোন ধরণের বিনিয়োগ আপনার জন্য লাভজনক!
শেয়ার ও সেভ করুন।

কোন মন্তব্য নেই