সোনার দাম ক্যালকুলেশন করার এটাই নাকি সঠিক নিয়ম - Gold Price Calculation
সোনা, রুপা, প্লাটিনাম গণনার জন্য ট্রয় আউন্স বা ৩১.১০৩৫ গ্রাম গণনা করা হয় । কিন্তু কয়েকজন কমেন্টে বলেছে ১ আউন্স=২৮.৩৫ গ্রাম যা বিভিন্ন জিনিসপত্র ওজন করার জন্য একক হিসাবে ব্যবহার করা হয় ।
এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে এক আউন্স সোনার দাম দেখাচ্ছে ৪২৯০ ডলার । মানে অস্বাভাবিক গতিতে দাম বৃদ্ধি পাচ্ছে । যাইহোক, মূল প্রসঙ্গে ফিরি,
** সাধারণ আউন্সের হিসাব
আমাদের তথ্যসমুহঃ
১ আউন্স - ২৮.৩৫ গ্রাম
১ ভরি - ১১.৬৬৪ গ্রাম
১ আউন্সের দাম - ৪২৯০ ডলার
১ ডলার - ১২৫ টাকা
প্রথম ধাপঃ আউন্স থেকে ভরিতে কনভার্ট
১ আউন্স = ২৮.৩৫/১১.৬৬৪ = ২.৪৩ ভরি
১ ভরি = ১/২.৪৩ = ০.৪১২ আউন্স
দ্বিতীয় ধাপঃ ১ ভরি ডলারের দাম
=০.৪১২x ৪২৯০
=১৭৬৭.৪৮ ডলার
= ১৭৬৭.৪৮x125taka
= ২,২০,৯৩৫ টাকা
**সোনা, রুপা ওজনের ট্রয় আউন্স হিসাব
সোনা, রুপা মাপা হয় ট্রয় আউন্সের হিসাবে যার পরিমাপক হল,
৩১.১০৩৫ গ্রাম
১ আউন্স = ৩১.১০৩৫/১১.৬৬৪ = ২.৬৭ ভরি
১ ভরি = ১/২.৬৭ = ০.৩৭৫ আউন্স
তাহলে ১ ভরিতে ডলারের দাম,
= ০.৩৭৫x৪২৯০ ডলার
= ১৬০৮.৭৫ ডলার
= ১৬০৮.৭৫x125
= ২০১০৯৪ টাকা ।
তার মানে আমাদের দেশ সাধারণ দাঁড়িপাল্লা দিয়েই সোনা ওজন করে এর দাম আকাশে তুলে দিছে । এইজন্য বিদেশের সাথে হিসাবে এতো তফাৎ হয় ।
তার মানে আমার আগের পোস্টের হিসাব আন্তর্জাতিক এককে ঠিক থাকলেও দেশের এককে ঠিক নাই । সেজন্যই কমেন্টে কয়েকজন বলেছে, আমার হিসাব ভুল ।
ভাই রে, আমার হিসাব ভুল না । আমি অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছি । আমাকে অভিজ্ঞ কোন ব্যবসায়ী একটু জানাবেন এরকম হিসাব কেন ? নিয়ম অনুযায়ী তো ট্রয় আউন্সের হিসাবে গণনা করা উচিত ছিল ।

কোন মন্তব্য নেই