রুপা কত % ছাড়ে বিক্রি করবেন ? Silver Selling Rate
দীর্ঘ ৮০ বছর ধরে রূপার দাম ২-২০০০ টাকার ভেতর সীমাবদ্ধ ছিল । ২০১০ সালেও দাম ছিল ১৭০০ টাকা । ২০২৫ সালের মাত্র ২ সপ্তাহ আগেও দাম ছিল ২০০০ টাকা । যে জিনিসের দাম কচ্ছপের চেয়েও ধীরগতির থাকে সেই বিষয় নিয়ে কোন দেশ তেমন ভাবে না । তাই দেশে সুনির্দিষ্ট নীতিমালা নেই । কয়েকটা ধারণা দিচ্ছি -
২৩.৯০ + বিশুদ্ধ রূপার ক্ষেত্রে আমাকে কেউ বলেছে ০% বাদ দিয়ে বাজার দামে কিনে নিবে।
কেউ বলেছে ভরিতে ৪০-৫০ টাকা বাদ দিবে ।
কেউ বলেছে ভরিতে ৪০০ টাকা বাদ দিবে ।
কেউ বলেছে ভরি প্রতি ৪০০০ টাকা দেয়া হবে । মানে তারা ২০০০ বাদ দিবে ।
বুঝতেই পারছেন রুপা নিয়ে সুনির্দিষ্ট কোন নীতিমালা তৈরি হয়নি । কিন্তু রূপার দাম বৃদ্ধি পেতে থাকায় বিভিন্ন মহল কথা বলছে । আশা করা যাচ্ছে কয়েক বছরের ভেতর আমরা রূপার ব্যাপারেও ভালো সুযোগ সুবিধা দেখতে পাবো । যেহেতু আমাদের বিনিয়োগ প্ল্যান ৩-৫ বছরের তাই এই সময়ের ভেতর রুপার দাম আকাশে উঠে যাবে এবং এই মার্কেট নিয়ন্ত্রনে সব ঠিকঠাক হবে ।

কোন মন্তব্য নেই