গহনা কিনে টাকা বিনিয়োগ করা কি ঠিক হবে ?
বাংলাদেশের বাজারে ২৪ ক্যারেট নাই ও সর্বোচ্চ ২২ ক্যারেট পাওয়া যায় । যা বিক্রির সময় ১৭% কেটে রাখা হয় বড় দোকানগুলিতে ।
দেশে গহনা ও কয়েন সর্বোচ্চ ২২ ক্যারেটের পাওয়া যায় । ছাত্র থেকে শুরু করে যেকোনো লেভেলের মানুষ ১ গ্রাম সোনা কিনতে পারবে । কারণ দাম এখনো ২০ হাজারের কম রয়েছে । অন্যদিকে একটা সোনার আংটির দাম ২৫-৩০ হাজার হয়ে গেছে ।
তাই গণহারে সবাইকে কয়েন কেনার সাজেশন দিয়েছি যেন অন্তত এক গ্রাম হলেও যেন আপনার কাছে থাকে । আপনি ফাইন্যান্সিয়ালি উপকার পান ।
তবে অনেক আপুরা আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করছেন, গয়না কেনা যাবে কি না ?
উত্তর হল - জি, কেনা যাবে । আপনি মজা করে গয়না ব্যবহার করতে পারবেন । আবার ৩-৫-৭-১০ বছর পর বিক্রি করে ৮৩% লাভ তুলে নিতে পারবেন ।

কোন মন্তব্য নেই