স্টারলিং, ফাইন সিলভার না চান্দি — কোনটা আসলেই কিনবেন?
বাংলাদেশে ভুরি ভুরি ৯২৫ স্টারলিং রুপা পাওয়া যায়। কিন্তু ফাইন সিলভার সাধারণত তৈরি হয় না। বিদেশ থেকে যদি নিয়ে আসতে পারেন সেটা ভালো হবে, কিন্তু দেশে সরাসরি ফাইন সিলভার তৈরি ও বিক্রি হয় না।
বাজুসের নিয়ম-কানুন ও ট্যাক্স নীতির কারণে দেশে এটি খুব সহজে পাওয়া যায় না।
পূর্বে একাধিকবার উল্লেখ করেছি — বিনিয়োগের জন্য ৯২৫ রুপা ভালো হবে না। তাই আপনাকে খুঁজে বের করতে হবে ৯৯৯ বা এর কাছাকাছি মানের রুপা।
আপনার চেনা দোকান থাকলে তারা চাইলে ৯৯৯ ফাইন সিলভারের কাছাকাছি মানের রুপা (প্রায় ৯৯.৫%) তৈরি করে দিতে পারে।
বিভিন্ন জায়গায় ৯৯.৫ লেখা রূপার স্টিক বিক্রি হচ্ছে — এগুলি কিনতে পারেন।
আমরা বাঙালি তো
তাই ৯৯.৫ লেখা থাকলেও টেস্ট করে দেখতে হবে ২৩.৯৭, ২৩.৯০, ২৩.৮০, ২৩.৫ দেখা যায় কি না — যা ক্যারেট হিসাবে লিপিবদ্ধ করা থাকে। যদিও রুপায় ক্যারেট পদ্ধতি আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয় না।
যদি টেস্টে উল্লেখিত মানের চেয়ে কম হয়, তাহলে কেনার দরকার নেই।
কোরবানীর হাটে যখন গরুর সংকট থাকে, তখন বেপারিরা বাছুর নিয়েও হাজির হয় এবং কাস্টমারকে গল্প শুনিয়ে বিক্রি করার চেষ্টা করে।
এবার চলুন জানা যাক, চান্দি রুপা আসলে কী?
এটা মূলত ৯২৫ স্টারলিং সিলভার। এই লাইনে যারা আছে তারা অধিকাংশ কম শিক্ষিত। ছোটবেলা থেকে কাজ শিখে যাচ্ছে কয়েক প্রজন্ম ধরে — কিন্তু এরা আন্তর্জাতিক মাপজোক, নাম ও কোয়ালিটি তেমন বোঝে না।
আপনি যদি তাদের উপর ভরসা করেন, তাহলে আপনার আকাশ ভরা তারা — কিন্তু হাতে রুপা নয়! 
একদম বিশুদ্ধ ২৪ ক্যারেট রুপা বাস্তবে সম্ভব নয়।
আমাদের দেশে ফাইন সিলভার বা স্টারলিং নামে রুপা অধিকাংশ ব্যবসায়ীরা ভালোভাবে বোঝে না।
তারা মূলত চান্দি ও প্লেটিং করা ৯২৫ সিলভার চেনে। আর এখন তারা চেনে রূপার স্টিক।
যারা সোনা কিনতে পারছে না, তারা রুপার দিকে ঝুঁকে যাচ্ছে।
এই সুযোগে কিছু প্রতারক অনলাইনে পেজ খুলে অগ্রিম টাকা নিচ্ছে, ভুয়া কাগজপত্র দেখাচ্ছে, এমনকি অনলাইন থেকে ডাউনলোড করা সার্টিফিকেট দেখিয়ে ব্যাংকে টাকা নিচ্ছে।
তাই কোনো সাইট বা ব্যক্তিকে অগ্রিম টাকা দেবেন না। আগে যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন।

কোন মন্তব্য নেই