৯২৫ না ২৪ ক্যারেট? রূপা কেনার আগে এই ভুলটি করবেন না - Silver Purchase

 আমরা সোনা কিনতে ক্যারেট ব্যবহার করি। আবার রূপা কিনতে গেলে বলি ২২ ক্যারেটের রূপার অলংকার দেখান। ২৪ ক্যারেটের রূপার বার খুঁজি।

আপনি বিদেশে গিয়ে ভুল করেও এটা করবেন না। বিক্রেতারা বিভ্রান্ত হবে।
ক্যারেট শুধু গোল্ড ও ডায়মন্ডের ক্ষেত্রে বিবেচ্য।
রূপার ক্ষেত্রে এটা "মিলেসিমাল" প্রক্রিয়া। অর্থাৎ একটা বার ১০০০ ভাগ করার পর যতটুকু বিশুদ্ধতা নির্ণয় হয়।
রূপাতে শুধু ৯২৫ ও ৯৯৯ হয়। মাঝে মাঝে ৯৫৮ হয়। তবে এটা খুবই কম দেখা যায়।
আপনি সোনাকে ২২ ক্যা. ২৪ ক্যা. নামে ডেকে থাকেন। তাহলে রূপাকে কিভাবে ডাকবেন?
৯২৫ রূপা - স্টারলিং সিলভার
৯৯৯ রুপা - ফাইন সিলভার
দোকানে বলতে হবে স্টারলিং সিলভার দেখান যার বডি 925, SL, Sterling, অথবা পুরো চৌদ্দগুষ্টির ইতিহাস লিখা থাকতে পারে।
ফাইন সিলভারের ব্যাপারেও 999, fine silver যেকোন একটা নাম বা প্রতীক থাকতে পারে। সেজন্য আপনাকে জানতে হবে একটা ক্যাটাগরিকে কতগুলি নামে ডাকা হয়।



যদি না জানেন তাহলে প্রতারিত হতে পারেন।
আশা করি, আজ থেকেই আর ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট রূপা বলে আমরা ডাকবো না। যার যে নাম সে নামে ডাকার চর্চা করা উত্তম।
- শেয়ার ও সেভ করুন। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.