ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে চাচ্ছেন ? Cryptocurrency
২০১৮ সালে ওয়ারেন বাফেট শেয়ারহোল্ডারদের এক সভায় বলেছিলেন, “বিটকয়েন সম্ভবত বিষের চেয়েও ভয়ানক — বরং বিষের বর্গফল।” (সম্ভবত সবচেয়ে খারাপ বিনিয়োগ)
সেই একই বছর CNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও স্পষ্ট করে বলেন —
“ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমি প্রায় নিশ্চিতভাবে বলতে পারি, এগুলোর শেষটা ভালো হবে না। আমরা কোনো ক্রিপ্টো রাখি না, বিক্রির দিকেও নেই, এবং ভবিষ্যতেও কোনো অবস্থান নেব না।”
দুনিয়ার এক নাম্বার বিনিয়োগকারী বলা হয় তাকে। তিনি সরাসরি প্রত্যক্ষ্যভাবে ক্রিপ্টো ক্রয় পছন্দ করেন না। তিনি এও বলেন, "ক্রিপ্টো হল হাইপ, যখন বিনিয়োগকারীরা সম্পদ সরিয়ে নিবেন, সাধারণেরা পতিত হবে"।
গত তিন বছরে দুইবার মার্কেট থেকে শেয়ার বিক্রি করার এক মাসের ভেতর স্টক দুনিয়া দুটো ভয়াবহ দরপতন দেখেছে।
বিল গেটস নিজেও ক্রিপ্টোকারেন্সি পছন্দ করেন না বলে একটা সাক্ষাতকারে জানিয়েছিলেন। বিশ্বকে যারা নেতৃত্ব দেয়, তাদের অনুসরণ করলে অন্তত ঠকার চান্স নাই মনে করি। শর্ট টাইম ট্রেড করাই যায়, কিন্তু লং টাইম বিনিয়োগ খারাপ ফল আনবে। মনে রাখা দরকার, FTX এর মত এক্সচেঞ্জ যখন স্ক্যাম করলো কেউ বিলিভ করিনি। আমার চেনা লিডারগণ লাখ লাখ টাকা হারিয়েছিল।
কয়েক সপ্তাহ আগে বলেছিলাম, বাইন্যান্স স্ক্যাম করছে নতুন কয়েন এড ও রিমুভ করে। লোকেরা লস দিচ্ছে। একে অন্ধের মত বিলিভ করলে পস্তানো লাগবে ইনশাল্লাহ্।
শেষ কথা, সোনার দাম আবার বেড়েছে। ও ক্রিপ্টো থেকে আয় করেন ভালো কথা কিন্তু যারা বিশ্ব অর্থনীতি নেতৃত্ব দেয় তারা ভেতরের ফাঁপা জায়গাটা কিন্তু চেনে বিধায় এতে বিনিয়োগ করে না। রাতারাতি যা প্রফিট দেয়, রাতারাতিই ফকির বানায়। টাকা বানানো হলে সরে আসুন, আমার চেনা যত লিডার আছেন সবাই টাকা কামিয়ে অন্যত্র মুভ করেছে। কেউ এই ফাঁপা জগতকে স্থায়ী ঘাঁটি করেনি।

কোন মন্তব্য নেই