টাকা ইনভেস্টের জন্য ইতালিয়ান রুপা - Investment For Italian Silver
বাজারে স্টিক, বার বা কয়েন না পেয়ে অনেকেই ইতালিয়ান রূপার দিকে ঝুঁকছেন । বেশিরভাগ ক্ষেত্রে এই সিরিজের অলংকার কেনা হচ্ছে । যদিও এটা ৯২৫ বা স্টারলিং সিলভার কিন্তু দীর্ঘদিন যেহেতু ধরে রাখার ব্যাপার রয়েছে তাই জানা দরকার বিনিয়োগের অন্য এই রুপা কতটুকু আপনার টাকা বৃদ্ধি করবে -
বাংলাদেশে ইতালিয়ান রুপা যা আছে সেগুলির ৯৫% প্লেটিং দেয়া । এই প্লেটিং আবার অনেক রকম । রোডিয়াম, রেডিয়াম, গোল্ড, রোজ গোল্ড, ব্লাক রোডিয়াম এবং এন্টি টারনিশ ন্যানো কোটিং ।
দেশের অধিকাংশ ইতালিয়ান রূপার গয়নায় রোডিয়াম প্লেটিং থাকে । তবে রেডিয়াম প্লেটিংও থাকতে পারে । এটা বিক্রেতার নিকট থেকে জেনে নিতে হবে । আর মেয়েদের সবচেয়ে বেশী পছন্দ গোল্ড প্লেটিং ।
আপনি যদি রোডিয়াম প্লেটিং নেন তাহলে এটা এটার উপর কালচে দাগ তেমন পড়বে না বললেই চলে । কারণ রোডিয়াম অক্সিডাইজ হয়ে রুপায় দাগ ফেলে না । কিন্তু রেডিয়াম হল একটু পাতলা থাকে যা সময়ের সাথে দাগ ফেলতে পারে । আর গোল্ড প্লেটিং ধীরে ধীরে রঙ উঠে দাগ ফেলে ।
আপনি যখন বিক্রি করতে নিবেন অনেক সময় বিক্রেতারা বলে প্লেটিং সিল্ভার নিচ্ছি না । আর গোল্ড প্লেটিং থাকলে সেটা ঘষে তুলতে হয় । এতে রূপার বিশুদ্ধতা নষ্ট হয় কিছুটা ।
তাই বিনিয়োগের জন্য প্লেটিং করা রুপা কেনা যাবে না । প্লেটিং ছাড়া রুপা কিনতে হবে । রূপার উপর যে দাগ পরে সেটা রাসায়নিক বিক্রিয়ার কারণে হয় । আদ্রতা + সালফার গ্যাসের অক্সিডাইজেশনের প্রভাবে দাগ পড়ে ।
আপনি চাইলে এই জিনিসটা অনেকখানি কাটাতে পারেন । যেজন্য একটা এয়ারটাইট বক্সে এক্টিভেটেড চারকোল, সিলিকা, টার্নিশ পেপার দিয়ে রুপা শুকনা কাপড় দিয়ে মুরিয়ে রেখে দিতে পারেন । এগুলি রুপাকে দাগ হওয়া থেকে রক্ষা করবে । এই জিনিসগুলা কেমিক্যালের দোকানে বা হার্ডওয়্যার শপে খুঁজতে পারেন ।
মোটকথা, অলংকার হিসাবে ইতালিয়ান সিলভার দারুণ অপশন কিন্তু ইনভেস্ট করার জন্য এই সিরিজের রুপা না কেনার সাজেশন থাকবে ।

কোন মন্তব্য নেই