অনেক প্রশ্নের জবাব - মন দিয়ে পড়বেন
আমরা যারা নাইনটিজের তারা ছোটবেলায় টিভি, পত্রিকায় দেখতাম ২০২০ সালে বিজ্ঞানীরা মঙ্গলে বসতি স্থাপন করবে, ২০২৫ সালে এটা করবে, চাঁদে কলোনি স্থাপন করবে । এরকম অনেক স্বপ্নের কথা আমরা শুনে বড় হয়েছি । এসব ছিল পশ্চিমা নিউজ । আমাদের বলা হতো তারা এটা সেটা অর্জন করবে । আমরা ভাবতাম পৃথিবী তাহলে শেষ, সব মানুষ অমুক গ্রহে চলে যাবে ।
এরপর আমরা বড় হলাম । এখন আমাদের স্বপ্ন দেখানো হয় ২০৪০ সালে মানুষ মঙ্গলে বাস করা শুরু করবে । আপনি কি বুঝতে পারছেন এগুলি স্রেফ ধোঁকাবাজি ?
তেমনিভাবে পশ্চিমা সভ্যতা দ্বারা যা কিছু তৈরি হয়েছে এবং ভবিষ্যতে হবে, সবই মিথ্যায় পূর্ণ ।
আজকের দিনে বিটকয়েনকে বলা হয় ২০৩০ সালের ভেতর এটা ১০ লাখ হিট করবে । ১ লাখ হিট করতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল । এরপর ১২৬ হিট করতে অক্টোবর ২০২৫ অপেক্ষা করতে হয়েছে । প্রতিবার আপনাকে নতুন নতুন লক্ষ্যমাত্রা দেয়া হবে ও তাদের লোকজন দিয়ে বিশ্বাস করানো হবে আসলেই মার্কেট অনেক দূরে যাচ্ছে । অথচ মাত্র ১০০ ডলার খরচ করলেই এরকম লোক ভাড়া করা যায় পোস্ট দেয়ার জন্য । আপনারা যখন ঝাঁপিয়ে পড়েন তখন মূল বিনিয়োগকারীরা প্রফিট নিয়ে সরে যায় আর আপনারা ফাঁদে পড়েন । এটা নিয়মিত ক্রিপ্টোতে হচ্ছে কিন্তু সামান্য কিছু লাভ দেখে আপনারা মনে করেন বিটকয়েন এক কোটিতে পৌঁছে গেছে । হায় হায়, সামনে যেন কি হবে ।
সামনে কিছুই হবে না । ডলারের পাশে ক্রিপ্টোর কি হাল হয় গতকাল আপনারা দেখতে পেয়েছেন । স্টক মার্কেট ক্রাশ করায় ক্রিপ্টোর সবচেয়ে বড় পতন হয়েছে ।
ডলারের পাশাপাশি দাঁড়াতে ইউয়ান, রুবল, রুপির মত কিছু কারেন্সি প্রস্তুতি নিচ্ছে । কেউ আর ডলারের সামনে মাথা নিচু করতে চায় না । দেশগুলি রিজার্ভে ডলারের পাশাপাশি অন্যান্য কারেন্সি রাখার ব্যাপারে সচেতন হচ্ছে । তারা দেখতে পাচ্ছে আমেরিকান ডলার দিন দিন গুরুত্ব হারাচ্ছে । এটা যখন ঘটা শুরু হয়েছে তখন সোনা রূপার বাজারে চাপ পড়ছে এবং দাম বাড়ছে । আগামী দিনগুলিতে এই চাপ অব্যাহত থাকবে ।
তারই অংশ হিসাবে শেষ যামানার ইশারা হিসাবে বলা হয়েছে রূপার দাম বৃদ্ধি পাবে ।
দেড় হাজার বছর আগে যাকাতের নিসাব হিসাবে সোনা রুপাকে নির্ধারণ করা হয় । কিন্তু রুপা সেই রেস থেকে পিছিয়ে পড়ে । আমি ভাবছি যে, রুপা পুনরায় সোনার রেসে ফিরে আসবে এবং এটা শুরু হয়েছে । এটা আমার অনুমান মাত্র । কিন্তু বিশ্বব্যাপী রুপা নিয়ে হইচই শুরু হয়েছে কারণ সোনা অনেকের নাগালের বাইরে । তাই বিকল্প ও শক্তিশালী মাধ্যম হিসাবে রুপা স্টক শুরু হয়েছে ।
যারা কমেন্টে বলছে রূপার দাম ২৫০০-৩৫০০ টাকা । এগুলি তো অলংকারের হিসাব । বিনিয়োগের জন্য অলংকার কেউ কেনে না । আপনাকে কিনতে হবে রূপার বার, কয়েন বা স্টিক ।
আরেকটা গুরুত্বপূর্ণ সিগন্যাল এসেছে । চায়না এতদিন উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে পরিচিত ছিল । কিন্তু তারা ঘোষণা করেছে তারা এখন উন্নত রাষ্ট্র এবং চাইনিজ সরকার পশ্চিমা দেশগুলিতে রেয়ার আর্থ ম্যাটারিয়াল সরবরাহ বন্ধ করে দেয়ার ঘোষণা করেছে । কারণ কি জানেন ? চায়না এখন পশ্চিমা কোম্পানিগুলিকে পথে বসিয়ে দেয়ার প্ল্যান করেছে । তারা যদি এইসব ম্যাটারিয়াল সাপ্লাই না দেয় তাহলে বিভিন্ন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ও ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন কোম্পানিগুলির উৎপাদন বন্ধ হয়ে যাবে, যারা এতদিন চাইনিজ এইসব ধাতুর উপর নির্ভরশীল ছিল । এইসব জিনিস তাদের কাছে না থাকায় তারা অসহায় । চায়না হয়ত এগুলি বিশেষ চুক্তির মাধ্যমে সাপ্লাই চালু করতে পারে । আবার নাও করতে পারে । যেটাই ঘটুক না কেন পশ্চিমা অর্থনীতি কোলাপ্স করতে যাচ্ছে । বিনিয়োগকারীরা টাকা সরিয়ে ফেলবে । স্টক মার্কেট গতকালের মত আবারো হয়ত আরো বড় ক্রাশ করতে যাচ্ছে । ক্রিপ্টোর অবস্থা এরচেয়েও খারাপ হবে । গতকালের মত পতন এর আগে হয়নি । যা ডলারের বিপরীতে ঘটেছে । তাহলে বুঝুন ডলার না থাকলে এই ডিজিটাল ভার্চুয়াল মুদ্রার ভবিষ্যৎ কি হবে ?
দুনিয়ার নিয়ম হল, যখন কঠিন সময় আসে তখন বিনিয়োগকারীরা টাকা সরিয়ে সোনা রুপায় টাকা জমা করে যেন তাদের সম্পদ রক্ষা পায় । এখন চায়নার এই পদক্ষেপের জন্য আমি দেখতে পাচ্ছি যে, পশ্চিমা ব্যবসাগুলিতে লালবাত্তি জ্বলে উঠা সময়ের ব্যাপার এবং সবাই দৌড়ে সোনা রুপা কিনবে ।
আপনি ভাবছেন সোনা কিনতে কিনতে এটা ক্র্যাশ করবে ? সেই আশায় বালি । সোনা আকাশের চেয়েও বিশাল উচ্চতায় চলে যাবে । আপনি যদি ২০০ বছর পেছনে তাকান তাহলে দেখতে পাবেন সোনার চেয়ে রুপার অলংকার ও লেনদেনে রুপা সবচেয়ে বেশী ব্যবহার করা হতো এবং বড় বড় আন্তঃদেশীয় ট্রেড করতে সোনা ব্যবহার করা হতো । এটা আবারো ফিরে আসতে যাচ্ছে ।
সেদিন বেশী দূরে নয় যখন ব্যাংকগুলির অবস্থা ডাকঘরের মত অবস্থা হবে এবং মানুষ টাকা বাঁচাতে সোনা রুপা কিনবে এবং নানা প্রতিষ্ঠান গড়ে উঠবে যারা সোনা রুপা ক্রয়কে মানুষের কাছে আরো সহজতর করে তুলবে । এতে ব্যাংকে কেউ টাকা রাখতে যাবে না । এভাবেই এই সিস্টেম ধ্বংস হয়ে যাবে । ব্যাংকিং সিস্টেম স্ক্যাম করে ধ্বংস হবে না । বরং কিছু কিছু স্ক্যামের কারণে মানুষের আস্থা প্রায় হারিয়ে ফেলেছে । এবং টাকার দাম কমে যাওয়ার প্রেক্ষিতে সবাই সোনা রুপা ক্রয় করে টাকা বাঁচাতে চাচ্ছে । এসব কারণে ব্যাংক লিকুইডিটি হারাবে এবং একা একা হারিয়ে যাবে । ৫ বছর পরে ব্যাংকে আরো কম মানুষ টাকা রাখবে । এখুনি অনেক মানুষ টাকা সরিয়ে ফেলছে বিধায় নিউজ করে, সুদ বাড়িয়ে, টাকা রাখতে অনুরোধ জানাচ্ছে । সোনার মত গ্রেট আসেট যেন না কেনা হয় সেই সতর্কবার্তা বাংলাদেশের মত দেশে দেয়া হয় । ভাবা যায় ?
আমি বলছি, আপনারা সোনা রুপা ক্রয় করুন সাধ্য মত । সম্ভব হলে রুপা ২৪ ক্যারেট বানিয়ে নিন । ২২ ক্যারেট গলিয়ে ২৪ করে নিন । টাকা কিছু বেশী খরচ হোক তবু করে নিন । তাহলে খাদ বাদ দেয়া ছাড়াই রানিং রেটে বিক্রি করতে পারবেন এবং লাভবান হবেন ।
একটা শ্রেণী রয়েছে যারা কুয়োর ব্যাং । যারা দুনিয়ার হাল হাকিকত বুঝতে পারছে না । এই শ্রেণী হল বন্দুকের গুলির শব্দ শুনে দৌড়ে পালানো জাত, এরা ঘুরে দাঁড়াতে পারে না । এরা আপনাকে ২০ বছর আগের গল্প বলবে । বলবে, রুপা তো সস্তা । কোনদিন দাম বাড়বে না । এইসব বলে বিভ্রান্তিতে রাখবে । আপনারা গুগল, চ্যাটজিপিটিতে আমার লেখার বিষয়গুলি সার্চ করে সত্যতা যাচাই করবেন । চ্যাটজিপিটিতে আমার পোস্ট কপি করে জিজ্ঞাসা করবেন, কত শতাংশ সত্যতা রয়েছে আমার লেখার । আপনারা বুঝতে পারবেন দুনিয়া কত খারাপ দিকে যাচ্ছে ।
এই ব্যাপারগুলি আমি রিসার্চ করছি ২০১৭ সাল থেকে । আমি কিতাবুল ফিতানের অধিকাংশ হাদিস, ইন্ড টাইমের অনেক ডাটা গুগল সার্চ করে যাচাই করে দেখে ইঙ্গিত মিলিয়ে একা একা শিখেছি, একা একা অনুধাবন করেছি আমাদের কি করা উচিত । আমাদের বেঁচে থাকার জন্য কোন ধরণের সিদ্ধান্ত নেয়া সত্তিকারের উত্তম হবে ।
পোস্ট বড় করবো না । আমার প্রতিটা কথা গুগলে ও এআই বটকে জিজ্ঞাসা করে মিলিয়ে নিয়েন ঠিকঠাক বলেছি কি না । আর যদি দেখেন বিভ্রান্তিতে ফেলার জন্য লিখেছি তাহলে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে । যত খুশি গালি দিয়ে ব্লক দিয়েন । কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা বলছে সোনা রুপা দাম কমে যাবে, সোনা ৪০% দাম কমবে । এসব কথা ভিত্তিহীন । কেয়ামতের আগে সোনার দাম কমবে না । আর কেয়ামত বা কেয়ামতের প্রধান লক্ষ্মণগুলি ১০ টা । যা পুতির মালা ছিঁড়ে গেলে যেভাবে প্রতিটা পুতি পরে যায় সেভাবে প্রতিটা লক্ষ্মণ একের পর এক প্রকাশ পাবে বলে হাদিসে এসেছে ।
আপনারা সাধ্যমত সোনা রুপা ক্রয় করুন । আপনাদের ভবিষ্যৎ মজবুত করুন । কে জানে আমার মাধ্যমে আল্লাহ পাক আপনাদের সতর্ক করছেন । সামনে সময় খুব খারাপ । অর্থনীতির অলরেডি ১০ টা বেজে গেছে । যেকোনো সময় ১২ টা বাজবে ।
অনেক টাকা থাকলে একটু জমি কিনুন একদম প্রত্যন্ত এলাকায় । কেন প্রত্যন্ত এলাকায় আমি আলাদা পোস্টে ব্যাখ্যা করবো । একটু সোনা কিনুন । কিছু রুপা কিনুন । গবাদি পশু এবং সর্বোপরি ফ্রেশ খেয়েদেয়ে নিজেকে ফিট রাখুন । যেকোনো সময় মানব সৃষ্ট গজব আমাদের উপর এসে পড়বে এবং আল্লাহ চাইলে আপনাকে সেই সময়ের সাথে লড়াই করার জন্য সর্বোচ্চরকমভাবে প্রস্তুত থাকতে হবে । ভাল থাকবেন সবাই ।
.jpg)
কোন মন্তব্য নেই