মার্কেট এনালাইসিসকে সর্বোচ্চ গুরুত্ব দিলে লস হবে । কিন্তু কেন ?
যেসব অ্যাসেট (গোল্ড, সিলভার, স্টক) ইনফরমেশনের উপর উঠা-নামা করে সেগুলির ব্যাপারে যদি এনালাইসিসকে সর্বোচ্চ গুরুত্ব দেন তাহলে লসে পতিত হবেন।
গলফ খেলা দেখেছেন নিশ্চয়ই! প্লেয়ার সর্বদা হোল টার্গেট করে বলে হিট করে। দুয়েকটা রেয়ার কেস বাদে অধিকাংশ সময় হোলের কাছে গিয়ে বল পড়ে। আবার অনেক দক্ষ প্লেয়াররা এমনভাবে শট করে টিভি এনালাইসিসে দেখা যায় বল গর্তে পরতে যাচ্ছে কিন্তু হঠাৎ করে বল বরাবর কোন পাখি চলে আসে বা মাঠের ভেতর দিয়ে ইদুর দৌড় দেয় এবং টার্গেট মিস হয়। এতে প্লেয়ারের দক্ষতা কমে যায় না। বরং এসব অনাকাঙ্ক্ষিত ঘটে।
একজন ফরেক্স ট্রেডার কিংবা ক্রিপ্টো ট্রেডার তার সর্বোচ্চটুকু দিয়েই এনালাইসিস করে থাকে।
বিগত পোস্টে দেখলাম একজন ফরেক্স ট্রেডারকে বেশ গাল-মন্দ করছেন। তার কথা শুনে অনেকে সোনা বিক্রি করেছেন, অনেকে কিনতে পারেন নি। আপনাদের বুঝা উচিত এসব এ্যাসেট কখনোই সরাসরি টার্গেট পুরণ করতে পারে না। কারণ পাখি বা ইদুরের মত কোন না কোন ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে চলে আসে এবং এসব এ্যাসেট মুখ ঘুরিয়ে ফেলে। এটা বরাবরের মতই ঘটে। আপনাকে জাস্ট মনে রাখতে হবে যে লক্ষ্যমাত্রা দেয়া হয় তার কাছে যাবে।
সোনা এখন সর্বোচ্চ প্রাইসে রয়েছে। অনেকে ভাবছেন দাম বাড়বে নাকি কমবে? তারা জেনে রাখুন, ইউক্রেন প্রেসিডেন্ট এখন ট্রাম্পের সাথে একটা মিটিংয়ে বসতে যাচ্ছে দ্রুতই। ট্রাম্প যদি বলে শান্তি আলোচনা হবে তাহলেই সোনা নিচে নামবে। তবে আলোচনা কতটুকু পজিটিভ হবে জানি না। রাশিয়া বড়সর হামলা করেছে জেলেনস্কির অনুপস্থিতিতে। কিয়েভের সম্মতির পরেও পিস ডিসকাশনে মস্কো কোন আন্তরিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এই আলোচনায় জেলেনস্কি যদি যুদ্ধ চালিয়ে যেতে সিদ্ধান্ত নেয় তাহলে সোনা Suuuuuuu!!! 


কোন মন্তব্য নেই