গোল্ড নাকি জমি ? কোনটা লাভজনক ?
গোল্ড নাকি জমি!
আমরা প্রায় চিন্তা করি কোনটা লাভজনক?
পুরো ব্যাপারটা এখানে আপেক্ষিক। সোনার জায়গায় সোনা, জমির জায়গায় জমি। একটাকে আরেকটার পরিপূরক ভাবার সুযোগ নাই।
আপনার ইন্সট্যান্ট টাকা দরকার অর্ধেক বা সামান্য দামেও সোনা হস্তান্তর করে টাকা বুঝে নিতে পারেন। অনেকে বলেন, জমিতে এই মসৃণ সুযোগ নাই।
কে বলেছে সুযোগ নাই?
৫০ হাজার টাকা জরুরী দরকার কিন্তু কোথাও পাচ্ছেন না। একটা কাগজে লিখে দিলেন এত তারিখের ভেতর যদি টাকা শোধ না হয় তাহলে অমুক ১ শতাংশ জায়গার মালিকানা সে পাবে। টিপসই, সিগনেচার করে দিলেন।
লেনদেন জটিল করলে জটিল, সহজ করলে সহজ।
সোনার দাম কমে যেতে পারে --
পক্ষান্তরে, জমির দাম বাড়ে বা স্থির থাকে।
এক বছরে শহুরে জমি যে দাম বৃদ্ধি করে, সোনা তার ধারে কাছে যেতে পারে না।
জমিতে ঝামেলা থাকে, সোনাতেও থাকে। দেখে শুনে কিনলে কোনটাই ভয় সঞ্চার করে না।
আজকাল কৃ্ষি জমির দাম প্রতি বছর লাগামহীন বাড়ছে। রাস্তার পাশ ছেড়ে কয়েক প্লট ভেতরে গেলে খুবই সস্তা হয়ে যায় কৃষি জমি। কিন্তু ভিটা জমিতে এমন সমস্যা নাই। চলাফেরার অন্তত ৬ ফিট রাস্তা থাকলেই তার দাম আকাশছোঁয়া।
ঢাকার বিভিন্ন কোণায় বেশ সস্তায় জমি পাওয়া যাচ্ছে। আশেপাশে পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা পাঁচ বছরের ভেতর গড়ে উঠলে জমি কিনতে বাইরে যেতে হবে। সেদিন দূরে নয় মাত্র দুই কাঠা জমিও ডেভেলপার কোম্পানিগুলি নিতে লাফঝাঁপ শুরু করবে।
আপনি যদি নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে চান এবং ইমার্জেন্সি ফান্ড আলাদা থাকে তাহলে জমি কিনুন। নয়ত গোল্ড কিনুন, যা আপনাকে যেকোন মুহুর্তে বিক্রির সুযোগ দিবে।
কোন মন্তব্য নেই