আমরা একটা বাবলের উপর বসে রয়েছি যা ফেটে গেলে ফাইন্যান্সিয়াল কেলেঙ্কারি ঘটবে

 সবকিছু বিবেচনা করে দেখলাম আমাদের চারপাশ মিলিয়ে একটা বাবলের উপর বসে রয়েছি । যা ফেটে গেলে অর্থনৈতিক কেলেঙ্কারি ঘটবে । আমার ভাবনা যে, ২০২৭ সালের ভেতর গোটা দুনিয়া বড়সর একটা ফাইন্যান্সিয়াল ক্রাশ দেখতে যাচ্ছে যা স্টক, ক্রিপ্টো বা কমোডিটিসকে একদম ধসিয়ে দিতে পারে । এতো বড় ক্র্যাশ হবে যা অনেক স্বপ্ন, পরিবার, মানুষকে মাটির নিচে চাপা দিতে যাচ্ছে । আমাদের পৃথিবী এরকম ক্রাশ পূর্বে দেখেনি ।

চারপাশে যুদ্ধ-বিগ্রহ তো কম হচ্ছে না । তারপরো ওয়ারেন বাফেট অজানা একটা কারণে প্রায় ৩৮৫ বিলিয়ন ডলার ক্যাশ বানিয়ে বসে রয়েছে । প্রায় ৪ মাস কোন নতুন বিনিয়োগ সে বা তার প্রতিষ্ঠান করেনি । কি কারণে তিনি বসে রয়েছেন ? কিসের অপেক্ষায় আছেন ? আমেরিকায় যুদ্ধ শুরু হবে ? সিভিল ওয়্যার হবে তাই সব টাকা নিয়ে তিনি পালাবেন ? এরকম কিছু নয় বরং এমন কিছু হতে যাচ্ছে যা গোটা অর্থনীতির ভীত কাঁপিয়ে ফেলতে যাচ্ছে । দুনিয়া এরকম ক্রাশ বা লিকুইডেশন পূর্বে দেখেনি ।
কারণ বিভিন্ন ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানের হাতে যে পরিমাণ সম্পদ থাকার কথা তার বিপরীতে অর্থ রয়েছে শত গুণ বেশী । উদাহরণ হল, আমার কাছে যদি ১ টাকার গোল্ড থাকে তার বিপরীতে ভার্চুয়াল দেখাচ্ছে হাজার হাজার টাকা । এটা সমান হলো না । এই জিনিসটা দ্রুত ভেঙ্গে পরবে । সেটা বেশী দেরি নেই । এরকম হলে গোল্ড সিলভারে বড় ক্রাশ ঘটবে । বিশেষ করে সিলভারের ক্ষেত্রে । এটা হলে সিলভার ৪০% এর বেশী দাম হারিয়ে ফেলবে অল্প সময়ের ভেতর । কতটুকু সময় লাগবে ? নির্দিষ্ট বলা সম্ভব না । কিন্তু সময়টা বেশী নয় কারণ মাটির নিচ থেকে প্রাপ্ত সম্পদের পরিমাণ খুবী সামান্য । এর ধাক্কাটা খুব নিকটে এবং বাবলটা ফেটে যেতে পারে খুব শীঘ্রই ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.