আসল রুপা চিনবেন কিভাবে? Real Silver

 এই বিষয়ে ২ মাস আগে বিস্তারিত জানিয়েছিলাম । আজকে সংক্ষেপে মূল বিষয়ের উপর লিখছি -

আসল রূপা চুম্বক আকর্ষণ করে না, নাইট্রিক এসিড দিলে গায়ে দুধের মত সাদা দাগ পড়ে, টোকা দিলে টুং টাং শব্দ হয়। বার বা কয়েনে হলমার্ক থাকে অর্থাৎ কত টুকু খাঁটি সেটা চিহ্নিত থাকে।
বিনিয়োগের জন্য ৯৯.৫০ থেকে ৯৯.৯৭ গ্রেডের রুপা কিনবেন । যা চান্দি নামে পরিচিত । বিদেশ থেকে কিনলে ৯৯৯ গ্রেড দেখে নিবেন । তবে তাতিবাজার, বায়তুল মোকাররমে ৯৯.৮৮--৯৯.৯৭ গ্রেডের রুপা বেশী পাওয়া যায় । রূপার গ্রেড যত বেশী ভালো হবে, বিক্রির সময় দাম তত বেশী পাবেন । যদি ৯৯.৫০ এর নিচে হয় তাহলে বিনিয়োগ করার জন্য কিনবেন না । আর ৯২৬ গ্রেড শুধুই অলংকারের জন্য । এই গ্রেডে বিনিয়োগ করতে হয় না ।
বিক্রেতাকে অবশ্যই বলবেন, রুপা টেস্ট করে দিতে । তারা পূর্বে টেস্ট করা কম্পিউটার সনদ দিতে পারে অথবা রূপার গায়ে গ্রেড লেখা থাকবে । তবুও তাতিবাজারে "ঢাকা ল্যাব" রয়েছে । যেকনো গহনার দোকানে বললে দেখিয়ে দিবে অথবা গুগল ম্যাপ দেখে নিবেন । সেখান থেকে নিজ দায়িত্ব নিয়ে টেস্ট করে নিবেন । বিক্রেতাকে জানিয়ে রাখবেন যে, তার দেয়া ডকুমেন্ট অনুযায়ী রিপোর্ট না এলে আপনি সব ফেরত দিবেন এবং তাকে রিপোর্ট ফি দিতে হবে । যারা শর্ত মেনে নিবে সেখান থেকে কিনবেন ।
মনে রাখবেন আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন, খেলার জন্য নয় । তাই কারো মুখের মিষ্টি কথা শুনবেন না ও অলসতা না করে চেক করে নিশ্চিন্তে বাড়ি ফিরবেন ।
আর এয়ার টাইট জার কিনে নিবেন । তার ভেতর কাপড়ে পেচিয়ে ১০-১৫ প্যাক সিলিকা রেখে রুপা আটকে রেখে দিবেন । এতে সহজে কালচে দাগ পরবে না ।
পোস্টটা সেভ করুন ও শেয়ার করুন । সবার কাজে লাগবে । ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.