ইতালিয়ান সিলভার একা একা চিনবেন কিভাবে ? Italian Silver
ইতালিতে যে সিলভার তৈরি হয় তাকে ইতালিয়ান সিলভার বলে । বাংলাদেশে যেটা তৈরি হয় তাকে চান্দি বলে । ভারত, চীন তুরস্ক, থাইল্যান্ড, আমেরিকা, সবাই সিলভার প্রস্তুত করে । ইতালিয়ান সিলভার চেনার উপায় -
সিলভারের গায়ে 925, ITALY, STERLING, SILVER 925 মার্ক করা থাকে । দোকানে ম্যাগনেফায়িং গ্লাস যদি না দেয় তাহলে মোবাইলের ক্যামেরা বের করে জুম করুন । ছোট মার্ক করা দেখতে পাবেন । এই মার্কগুলি বেশিরভাগ সময় লক, ক্ল্যাপ, রিং এর ভেতরের দিকে থাকে তাই মার্ক খুঁজে না পেলে দোকানির সাহায্য নিন । স্ট্যাম্প করা খুব ছোট হতে পারে কিন্তু যদি মার্কই না থাকে তাহলে সেটা কেনা থেকে বিরত থাকুন ।
- এই রুপাতে ডিপ হোয়াইট শাইন থাকে । একদম সাদা বা টিনের মত উজ্জ্বল দেখায় না । যদি দুই নাম্বার হয় তাহলে নীলচে বা মাত্রাতিরিক্ত ঝকঝকে রঙ হবে ।
- টিস্যু দিয়ে ৫-১০ সেকেন্ড ঘষা দিলে হালকা কালচে দাগ হলে সেটা আসল । ভুয়া ধাতুতে দাগ হবে না ।
- আসল রুপা চুম্বকে আটকাবে না ।
- রূপার উপর বরফ রাখলে দ্রুত গলে যাবে কিন্তু স্টিল বা অন্য মেটালে ধীরে গলে যায় ।
- এসিড টেস্টে সবুজ বা বাদামী আভা ছড়াতে পারে কিন্তু ভুয়া হলে হলুদ বা নীল রঙ দেখা যায় ।
দোকানদার থেকে কমপক্ষে মার্ক করা জায়গাটা দেখে নিন । আর যদি মার্ক না থাকে তাহলে এসিড টেস্ট করে নিন । তারা এক্সকিউজ দিলে অন্য দোকান দেখুন ।
আরেকটা ব্যাপার হল, ইতালিয়ান সিলভার কি ৯৯৯ হয় ?
না । এই রূপার স্ট্যান্ডার্ড হল ৯২৫ স্টারলিং সিলভার । নরমালি ইতালিয়ান সিলভারে গয়না প্রস্তুত হয় কিন্তু ৯৯৯ সিলভার নরম হয়ে থাকে । জুয়েলারি প্রস্তুত হলে বেঁকে যাবে, স্ক্রাচ পড়ে । এই গয়না টেকসই করতে ৯২.৫% রুপা ও ৭.৫ ভাগ কপার মিশ্রণ করে ৯২৫ রুপান্তর করা হয় ।
আরেকটা প্রশ্ন হল, বাংলাদেশী চান্দি কি ৯২৫ গ্রেডের হয়ে থাকে ?
সরাসরি উত্তর হল, না । এটা ভুল ধারণা এবং মার্কেটিং করতে ভুল তথ্য দেয়া হয় । বরং চান্দি ৯২৫ থেকে আরেকটু ভাল হয়ে থাকে এবং ফাইন সিলভার থেকে একটু নিম্নমানের হয় ।
বাংলাদেশেও ৯২৫ প্রস্তুত করা হয় কিন্তু সেটা ইতালিয়ান সিলভার বলা যায় না । দোকানিরা এসব বলে বেশী দাম নিতে ও প্রিমিয়াম ফিল দিতে চায় ।
তাহলে আরেকটা প্রশ্ন করা যেতে পারে, তাহলে ইতালিয়ান নামে কেন ডাকে ? একে তো স্টারলিং নামেই ডাকা যেতো ।
আসলে ইতালির Vicenza, Arezzo, Milan দুনিয়ার সবচেয়ে বিখ্যাত সিলভার জুয়েলারির কেন্দ্র । এরা ৯২৫ গ্রেডকে সবচেয়ে নিখুঁত ফিনিশিং, অ্যাডভান্স ডিজাইন, এবং কোয়ালিটিতে আপোষ করে না শত শত বছর ধরে - যা একে আলাদা সম্মান এনে দিয়েছে ।
তাই স্টারলিং সিলভার যখন বলা হবে তখন আমরা ৯২.৫% পিওরিটি চিনে নেবো এবং ইতালিয়ান সিলভার বলা হলে এর সাথে আলাদা গুনাগুন ও খ্যাতি যুক্ত হয়ে যায় । একে বিশ্বব্যাপী ব্যবসায়ীরা “Premium 925 Jewelry” ডাকে ।
আরেকটা জিনিস ক্লিয়ার করা যাক - সিলভারকে যদি শুধুমাত্র ৯২৫ বা স্টারলিং ৯২৫ বলা হয় তাহলে এটা যেকোনো দেশ থেকে আগত ধরে নেয়া যেতে পারে ।
পূর্বে বলেছি ইতালিয়ান সিলভারের গায়ে কি কি লেখা থাকতে পারে । কিন্তু মনে রাখবেন উক্ত শব্দগুলি ছাড়াও ইতালিয়ান সিলভার হতে পারে । যেমন - AR for arezzo, VI for vicenza, MI for milan, FI for firenze । অথবা ইতালি লিখে পাশে উক্ত ব্র্যান্ডগুলির নাম লিখা থাকতে পারে । উদাহরণ - ITALY AR, ITALY VI, ITALY FI - আরো কিছু শব্দ লিখা থাকে ITALY MADE 925, MADE IN ITALY,
ইতালিয়ান সিলভার মানে শুধু হাইফাই পোলিশ, চকচকে রঙ নয় বরং মার্ক করা থাকবে সেখানকার নাম । যদি নাম না থাকে তাহলে সেটা ইতালিয়ান নয় বরং মেইড ইন তাতিবাজার ।
আবার উল্লেখিত কোনকিছু না থাকলেও সেটা ইতালিয়ান হতে পারে । সেজন্য নির্দিষ্ট ব্র্যান্ডের লোগো থাকতে পারে, বিশেষ কোন সিগনেচার ডিজাইন হতে পারে ।
ইতালির কিছু স্পেশাল ডিজাইন ও ফিনিশিং চেইনের নাম জগৎ জুড়ে রয়েছে । Figaro, Rope, Cuban, Franco, Box - এদের ফিনিশিং, শেইপ, শাইনিং নরমালি ভারত বা চিন দিতে পারে না ।
আশা করি, ইতালিয়ান সিলভার নিজেই চিনতে পারবেন । লেখাটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ।
বিশেষ কোন বিষয়ে জানতে কমেন্টে উল্লেখ করুন । উক্ত বিষয় নিয়ে লিখতে চেষ্টা করবো ইনশাল্লাহ ।
কোন মন্তব্য নেই